crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিএনপি জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২১, ২০২১ ৮:২২ অপরাহ্ণ

ফাইল ছবি।

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি জন্মলগ্ন থেকেই স্বাধীনতাবিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘জিয়াউর রহমান দেশে আর কোনো মানুষ খুঁজে পাননি, সেই শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রতিনিধি দলের উপপ্রধান হিসেবে জাতিসংঘে গিয়ে বলেছিলেন, পূর্বপাকিস্তানে কোনো যুদ্ধ হচ্ছে না, কোন গণহত্যা হচ্ছে না, সেখানে ভারতীয় কিছু চর গণ্ডগোল করছে মাত্র।’

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর ডিএফপি আয়োজিত বিজয়ের ৫০ বছর চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,  ‘দু:খজনক হলেও সত্যি, দেশে স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। বিএনপি ও জামাত যদি গত ৫০ বছর ধরে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে নেতিবাচক, প্রতিহিংসাপরায়ণ, পেট্রোলবোমা আর সন্ত্রাসয়াশ্রয়ী অপরাজনীতি, ষড়যন্ত্র না করতো, দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার না চালাতো, তাহলে দেশ আরও বহুদূর এগিয়ে যেতো।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান রাজাকারদের মন্ত্রী এমপি বানিয়েছিলেন, বেগম জিয়ার সময় গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল এবং যারা দেশটাই চায়নি, যারা চাঁদ-তারা পতাকার পক্ষে এদেশের বিরুদ্ধে লড়াই করেছে, গণহত্যার সাথে যুক্ত সেই মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদদের খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিলেন’।

ডিএফপি মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ডিএফপি’র পরিচালক মোহাম্মদ আলী সরকার সভায় বক্তব্য রাখেন। শুরুতেই প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গুনাহ মাফের আমল

কুষ্টিয়ার প্রবীণ ও বর্ষীয়ান সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে এমপি হানিফে’র শোক প্রকাশ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দেওয়ানগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীর হাত কেটে দিল প্রেমিকের বন্ধুরা!

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে আর্থিক সহায়তা দিলেন জেলা আ’লীগ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে আর্থিক সহায়তা দিলেন জেলা আ’লীগ

রংপুরে চলমান বাণিজ্য মেলা বন্ধের দাবিতে এবার সংবাদ সম্মেলন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ২২জন ডাক্তার, ১২জন নার্স ও ৭৬জন স্বাস্থ্য কর্মকর্তাসহ ২০৩ জন করোনায় আক্রান্ত

সংখ্যালঘু নি’র্যাতনের অভিযোগ তুলে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত