crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেল ও সুমন ২দিনের রিমান্ডে গুরুত্ব পূর্ণ তথ্য পাওয়ার দাবী পুলিশের।

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৭, ২০১৯ ৩:১৪ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেল ও সুমন ২দিনের রিমান্ডে।
জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবী করছে পুলিশ। এতে আরো চোরাই মোটরসাইকেল উদ্ধারের সম্ভাবনাসহ চোর চক্রের অনেক রাঘব বোয়াল জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। যদিও অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ এখনি তা প্রকাশ করছে না।

থানা সুত্রে জানা যায়, গত ২০শে জুন রাতে এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে ডোমার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের কথিত সাংবাদিক জুলফিকার আলী ভুট্টোর ছেলে মাসুদ পারভেজ সোহেল(২৪) ও উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী এলাকার জামিয়ার রহমানের ছেলে সুমন (১৯) কে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। ২৫জুন তাদের নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ডোমার আদালতে হাজির করে সোহেল ও সুমনের ৭দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক শাহিন কবির ২জন আসামীর ২দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীদের ডোমার থানায় জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানান ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।

তিনি আরো জানান, মোটরসাইকেল চুরি ও ছিনতাই গ্রুপের অপর মাস্টার মাইন্ড সবুজকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য ,গত ২০শে জুন রাতে মূলহোতা সোহেলকে ১টি চোরাই মোটরসাইকেলসহ আটক করলে তার তথ্য মতে ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে আরো ২টি চোরাই মোটরসাইকেলসহ ৩জনকে আটক করে। কথিত সাংবাদিক ভুট্টোর ছেলে সোহেল তার পিতার ছত্রছায়ায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে চুরি ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে আসছে এবং তার বিরুদ্ধে ডোমার থানায় একাধিক মামলা রয়েছে বলে তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান।।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আদমদীঘিতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা -৫ উপ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আনসার রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

স্ট্রোকের ঝুঁকি কমায় কমলার রস

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধর্ষ ডা*কাতি: অ*স্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকা লুট

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা-দ-ক ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১

নীলফামারীতে মায়ের হত্যাকারী বাবাকে ধরিয়ে দিল ৫ বছরের শিশু

তুষারধারা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

তুষারধারা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা