crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৭, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী,দাউদকান্দি, কুমিল্লা : সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুরের আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মোসলেহ উদ্দিন মোসলেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, কেন্দ্রীয় নেতা একেএম আজিম, নাফিউল করিম নাফা, মোস্তাফিজুর রহমান বিপ্লব, তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সরফরাজ হোসেন খান এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো: নূর নবী চেয়ারম্যান প্রমুখ। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর।
প্রধান অতিথি  সালেহ মোহাম্মদ  বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারা দেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এই টিকাদান কর্মসূচি যাতে সফল হয় আমরা স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছি। প্রতিটি মানুষ যেনো টিকা গ্রহণ করে সেদিকে সকলের নজর রাখতে হবে।
আজ আকালিয়া প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে মোট আট শতাধিক নারী-পুরুষ এই টিকা গ্রহণ করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতির ছেলে শ্রাবনের ট্যালেন্টপুলে বৃত্তিলাভ

হোমনায় সরকারিভাবে ধান ও গম সংগ্রহ শুরু

সারাদেশে করোনায় আরও ৭৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৬৩৬

আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক : উপদেষ্টা রিজওয়ানা হাসান

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয়

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয়

হোমনায় নবাগত ওসি’র যোগদানের দুই দিনের মাথায় দেশীয় অ’স্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে ‘মার্চ ফর ইউনূস’

পবিত্র মাহে রমজান উপলক্ষে চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ