crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পবিত্র মাহে রমজান উপলক্ষে চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২০ ৯:৪৯ পূর্বাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের কারণে সৃষ্ট মহামারী সময়কালীন অবস্থা মোকাবেলায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ভীষণ বিপদে রয়েছে। এমন দিনে পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার বিশিষ্ট সমাজ সেবক নিয়াজ মোর্শেদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন তার লোকজন।
শনিবার (২৫এপ্রিল) চিলাহাটি ফাজিল মাদ্রাসা মাঠে সকাল ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত ভোগডাবুড়ী ইউনিয়নের ২শতাধিক পরিবারের মাঝে প্রায় ১হাজার অসহায় নিম্ন আয়ের মানেুষকে জন প্রতি ৮কেজি চাউল, ২কেজি আলু, ১লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
এ সময় ভোগডাবুড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহিদুল হোসেন লিটন, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক ইসলাম, মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার স্বপ্না, আবু বক্কর, বিশিষ্ট ব্যবসায়ী নোমিরুল ইসলাম, শরিফুল ইসলাম প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। তরুণ সমাজসেবী নিয়াজ মোর্শেদ সরকার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের উত্তর বঙ্গের কৃতী সন্তান আল্লামা ডক্টর মাওঃ কাফীলুদ্দিন সরকার সালেহী সাহেবের সুযোগ্য সন্তান। এর আগে সমাজসেবী নিয়াজ মোর্শেদ এলাকার পথচারীদের মাঝে ৫হাজার মাস্ক ও করোনা প্রতিরোধ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। বিভিন্ন সময় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, মসজিদ ও মাদ্রাসায় ওজুখানা নির্মাণ, পানির ট্যাংকি বিতরণ, মাদ্রাসার এতিম ছাত্রদের পোশাক বিতরণসহ নানামূখী সামাজিক উন্নয়নমূলক কাজ করেন তিনি।

নিয়াজ মোর্শেদ বলেন, সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই দুর্যোগের মুহুর্তে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার এই সামান্য উপহার কিছুটা হলেও রোজাদার ব্যক্তিদের কাজে লাগবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নারায়ণগঞ্জে যুবককে কু’পিয়ে হ’ত্যা মামলায় কাউন্সিলর শাহীন কারাগারে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি

দিনাজপুর ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

নীলফামারীতে ওসি’র অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন দুদক পরিচালক

তিতাসে এতিম শিশুকে ছাদ থেকে ফেলে হ*ত্যাচেষ্টার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

ঝিনাইদহে আল্ সানি পরিবহন থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক