crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

একটানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩০, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> দেশে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে। বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে আগামী সোমবার সকাল ১০টা পর্যন্ত মোট ১১৫ ঘণ্টা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।

আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এ জন্য এদিন ব্যাংকে কোনও ধরনের লেনদেন হবে না। শুক্রবার (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) সাপ্তাহিক ছুটি। আর রবিবার লকডাউন। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংক।

বুধবার এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা ও এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু থাকবে। এটিএম বুথে পর্যাপ্ত নোট সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংক ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ জুলাই)  সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত

ডোমার হরিণচড়ায় গৃহবধুকে ধর্ষণ, গণধোলাইয়ের শিকার ধর্ষক

যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

সারা দেশে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৪

মিরপুরের চুমকির ভাগ্যে কি ঘটেছে আজও সবার অজানা!

Quisque nec

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে ২৫ কেজি চো’রাই তামার তারসহ গ্রেফতার১

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ  গ্রেফতার ১৩

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেফতার ১৩