crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশের সাথে চীনের সিনোফার্মা কোনো চুক্তিই করেনি!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>>

চীনের টিকা কেনার বিষয়ে ওই রাষ্ট্রের সঙ্গে তো নয়ই, এমনকি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গেও কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এ কথা বলেছেন।

আজ বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলেন, চীন সরকারের সঙ্গে তো নয়ই, সিনোফার্মের সঙ্গেই এখনো টিকা কেনার বিষয়ে কোনো চুক্তি হয়নি বাংলাদেশের।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গণমাধ্যমের তথ্য যদি সঠিক হয়, তবে বাংলাদেশের পক্ষ থেকে কেন শুধু মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে! এটা বলা বাহুল্য। প্রথমত, এখন পর্যন্ত সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কোনো চুক্তি হয়নি। দ্বিতীয়ত, এটি চীনা সরকার নয়, বরং এটি সিনোফার্ম এবং বাংলাদেশের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি। আর আমরা আশা করি যে, আমাদের বাংলাদেশি ভাইবোনেরা আগের (নির্ধারিত) তারিখে প্রয়োজনীয় টিকা পাবেন।

করোনা সংকট মোকাবিলায় চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে টিকা আনার আলোচনা শুরু হয় বেশ কয়েক মাস আগে। বাংলাদেশ-চীনের টিকা কূটনীতির প্রক্রিয়ার মাঝেই বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং দাবি করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা ও সময়ক্ষেপণের কারণে টিকা কিনতে দেরি হয়েছে বাংলাদেশের। অপ্রকাশযোগ্য চুক্তির শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন ডোজ প্রতি ১০ মার্কিন ডলারে বাংলাদেশকে দেড় কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করেছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ-সিনোফার্ম। এতে চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। এ জন্য চীনের কাছে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে বাংলাদেশকে।

সবশেষ বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানান, সিনোফার্মের সঙ্গেই এখনো টিকা কেনার কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। তবে ১৩ জুনের মধ্যে বাংলাদেশে চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান তিনি।

সূত্র: দৈনিক যুগান্তর অনলাইন

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, ৯.৪ ডিগ্রি রেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টা অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোসাইরহাটে চো’রাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য আটক

বানেশ্বরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভা*ঙচুর ও লু*টপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ডিমলায় আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষিঋণ বিষয়ে গণশুনানী

ডিমলায় আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষিঋণ বিষয়ে গণশুনানী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার