crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে দেশব্যাপী ৪৮ ঘন্টা অ’বরোধের প্রথম দিনের কর্মসূচি পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে বিএনপি ও অঙ্গ সংগঠন সরকার পতনের ১ দফা দাবিতে দেশব্যাপী সর্বাত্মক ৪৮ ঘণ্ট অ’বরোধ কর্মসূচির প্রথম দিনে জামালপুর শহরের বিভিন্ন স্থানে অ’বরোধের সমর্থনে মিছিল করে। ৫ নভেম্বর রবিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের দিক নির্দেশনায় শহরের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লম্বাগাছ এলাকায় প্রধান সড়কে অ’বরোধের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী রঞ্জু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিমন আকন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে শহরের গেইটপাড় এলাকায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের নেতৃত্বে অ’বরোধের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।শহরের রামনগর সাতরাস্তা মোড়ে ১২নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শহরের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কাচারী পাড়া এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শাহিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শান্ত সহ দলীয় নেতাকর্মীরা।

শহরের চন্দ্রা এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে জামালপুর শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শামীম আহাম্মেদ’র নেতৃত্বে অ’বরোধের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ১০৩৩জন, মৃত্যু ১৭জন

চাউল আত্মসাতের মামলা থেকে অব্যাহতি পেলেন গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান

ডোমারে হাঁস পালন করে সফল দম্পতি

ডোমারে হাঁস পালন করে সফল দম্পতি

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

জামালপুর সদর ইউএনও ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

রংপুরে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মানবন্ধন ও স্মারকলিপি পেশ

রংপুর পদাতিকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রীমদ্দিতে ইমাম হাসান -হুসাইন (রা.) তরুণ ও যুব সংঘের উদ্যোগে ২য় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত