crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি উপহার পেলেন ৭৮টি পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৩, ২০২১ ৮:১২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৭৮টি পরিবারকে পাকা ঘর ও জমি প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম সুবিধাভোগী এসব পরিবারের মাঝে জমির কাগজ পত্র হস্তান্তর করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ৭৮টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের ৩৮টি ও ব্যারাকে পুর্নবাসিত ৪০টি পরিবার।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প এর আওতায় উপজেলার সরকারি খাস জমিগুলোতে নির্মাণ করা হয়েছে এসব ঘর। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের প্রত্যক্ষ তদারকির মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ঘর তৈরির কাজ। উপজেলার গোমনাতি ইউনিয়নে ১১টি, বামুনিয়া ইউনিয়নে ৯টি, কেতকিবাড়ী ইউনিয়নে ৬টি, হরিনচড়া ইউনিয়নে ৫টি, বোড়াগাড়ী ইউনিয়নে ৭টি এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গায় আশ্রয়ন প্রকল্প(ব্যারাক) এর মাধ্যমে ৪০টি পরিবারের মাঝে বাড়ী ও জমির কাগজ হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উপজেলার যেসব স্থানে সরকারের খাস জমি রয়েছে সে সকল জমিতে সেমিপাকা বসত ঘর তৈরি করা হয়েছে। দুই শতাংশ জমির উপর নির্মিত প্রতিটি সেমিপাকা বসত ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি করে বারান্দা, বাথরুম ও রান্নাঘর। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১লক্ষ ৭১ হাজার টাকা করে। এই প্রকল্পে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রবীণ ভূমিহীন ব্যক্তিদের উপকারভোগী হিসেবে বাছাই করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শনিবার সকালে উপহার হিসেবে ডোমার উপজেলার ৩৮টি হত দরিদ্র পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমি ৭৮টি পরিবারের মাঝে ঘর ও জমির কাগজ সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে বানেশ্বরে র‌্যালী

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে বানেশ্বরে র‌্যালী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে সততা ফাউন্ডেশনের উদ্যোগে বিধবা নারীদের মাঝে চাল বিতরণ

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈষম্য দূরীকরণের দাবিতে পঞ্চগড়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

হত্যার রাজনীতি বন্ধে রংপুরে সংহতি সমাবেশ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

হোমনায় কৃষি উপকরণ বিতরণ

উলিপুরে ওসির বাড়িতে চু’রি, আটক ৩