crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গু রোগী বাড়ায় মশক নি’ধনে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছেঃ মসিক মেয়র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৩, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
ডেঙ্গু রোগী বাড়ায় মশক নি’ধনে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছেঃ মসিক মেয়র

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি,ময়মনসিংহঃ

ময়মনসিংহে মেডিক্যাল কলেজ ( মমেক) হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসে হাসপাতালটিতে ২৫০ জনের মতো লোক ডেঙ্গুতে আ’ক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ায় মশক নি’ধনে তোড়জোড় শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বর্তমানে মমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ৬ টি ইউনিটে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় আ’তঙ্কে অন্য রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসে ২৫০ জনের মতো লোক ডেঙ্গুতে আ’ক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহের স্থানীয় ১৫ জন রয়েছে। অন্যরা ঢাকা থেকে আ’ক্রান্ত হয়ে মমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আ’ক্রান্তদের মধ্যে দুটি শিশু, তিনজন নারী এবং বাকিরা পুরুষ।

চিকিৎসকেরা বলছেন, ‘যারা আক্রান্ত তাদের অবস্থা ভালো রয়েছে। এ সময়ে বৃষ্টির কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

মেডিসিন ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের রাখায় আ’তঙ্ক ছড়িয়ে পড়ছে। সার্বক্ষণিক মশারির ভেতরেও থাকছে না রোগীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ‘রোগীর সংখ্যা আরও কিছু বাড়লে আলাদা ওয়ার্ড করা হবে। এদিকে ডেঙ্গু সং’ক্রমণ রোধে মসিকের ৩৩টি ওয়ার্ডকে ৩টি জোনে ভাগ করে ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। মশক নিধনে কাজ করছে ২২টি দল। প্রতিদিন ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর পাশাপাশি মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালতে জ’রিমানা করা হচ্ছে।

মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়া বলেন, ‘কয়েক দিনে ডেঙ্গু আ’ক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। রোগী আরও বাড়লে আলাদা ওয়ার্ড করার চিন্তাভাবনা রয়েছে।’

মসিকের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ডেঙ্গু রোগী বাড়ায় মশক নি’ধনে আমরা বাড়তি গুরুত্ব দিচ্ছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী ঈদুল আজহা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের ৫০ শতাংশ বোনাস দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

আখেরি মোনাজাতের মাধ্যমে নীলফামারীর ইজতেমা শেষ

ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

নেত্রকোনায় শিশু পার্কের নামে অ’শ্লীল -অ’সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় শিশু পার্কের নামে অ’শ্লীল -অ’সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

হোমনায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১৭ জনকে জরিমানা করলেন ইউএনও

করোনা ভাইরাসে লণ্ডনে জগন্নাথপুরের রাজিবের মৃত্যু

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

নিত্যপণ্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে ক্যাব চট্টগ্রামের গণ অবস্থান কর্মসূচি

দুরূদে মাগফেরাত

আ’লীগ সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করছে : সেলিমা আহমাদ মেরী এমপি