crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ,গ্রেফতার ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২০ ৯:৪৪ পূর্বাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে রাস্তা থেকে তুলে নিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩)কে ধর্ষণের অভিযোগে এক সহযোগী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার(২১শে মার্চ) দুপুরে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতারকৃত জাহিদ হোসেন (২৫)কে  আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
এর আগে শুক্রবার(২০শে মার্চ) রাতে সদর উপজেলার নতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, ওই ছাত্রী গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নতিবাড়ি গাছবাড়ির বাবার মুদি দোকান থেকে নতিবাড়ি কাঞ্চনপাড়া নিজ বাড়িতে ফিরছিল।পথে একই গ্রামের বিটু (২৬)ও তার দুই বন্ধু মাসুদ রানা (৩০)এবং জাহিদ হোসেনের সহযোগিতায় তাকে জোরপূর্বক একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। রাতেই ছাত্রীটিকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন তার বাবা।ওইদিন রাতেই ছাত্রটির বাবা বিটুসহ তিনজনকে আসামি করে মামলা করলে শনিবার দিনগত ভোররাতে জাহিদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জড়িত অন্যদেরও গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত

বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

মহেশপুর সীমান্তে থামছেনা অবৈধ অনুপ্রবেশ, বিজিবি’র জালে আটক ৬

দিঘলিয়ায় কেন্দ্রীয় বিএনপি নেতা আাজিজুল বারী হেলালের আগমন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর

জগন্নাথপুরে সংবাদকর্মী পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ

শিক্ষা সফরে পদ্মা নদীতে গোসলে নেমে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র নিহত

মাদারগজ ব্র্যাকের উদ্যোগে বা’ল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাদারগজ ব্র্যাকের উদ্যোগে বা’ল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডোমারে নারীর প্রতি স’হিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত