crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা-মেঘনায় নৌ-পথে চাঁদাবাজি বন্ধে সার্কেল এএসপি’র নেতৃত্বে যৌথ মহড়া

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৩, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

‘নৌ-পথ হবে চাঁদাবাজ সন্ত্রাস মাদক মুক্ত’ কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার) এর এই কঠিন হুঁশিয়ারি বার্তা নিয়ে আজ বুধবার হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি মো.ফজলুল করিম এর নেতৃত্বে হোমনা-মেঘনায় যৌথ নৌ-মহড়া চালানো হয়েছে।

কুমিল্লার নদী ঘেঁষা সীমান্তবর্তী দু’টি উপজেলা হোমনা ও মেঘনা। দুটি উপজেলার নদীপথে প্রতিদিন চলাচল করে পন্যবাহী জাহাজ, ট্রলারসহ বিভিন্ন নৌযান। আছে বালু ও ইট পরিবহণের জন্য বিশেষ ট্রলার। কুমিল্লা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম( বার) এর চাঁদাবাজ,সন্ত্রাস,মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে নৌ-পথের চাঁদাবাজি বন্ধে এই যৌথ অভিযান পরিচালিত হয়। আজ বুধবার সকাল ৯ টায় হোমনা,মেঘনার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.ফজলুল করিম এর নেতৃত্বে হোমনা ও মেঘনা থানার পুলিশের সহযোগিতায় তিতাস ও মেঘনা নদীতে ৪ টি ট্রলার নিয়ে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সময় মাইকে চাঁদাবাজ,সন্ত্রাস,ডাকাত ও মাদক ব্যবসায়ীদের কঠিন হুঁশিয়ারি দিয়ে বলা হয়, পুলিশ সুপার মহোদয়ের ঘোষণা অনুযায়ী নদীপথে পণ্যবাহী নৌযান চলাচলে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলবেনা।

এসময় নৌপথে চলাচলরত নৌযানে হোমনা মেঘনা সার্কেল,ওসি হোমনা,ওসি মেঘনার মুঠোফোন নাম্বার দেওয়া হয়। দিনভর এই নৌপথে এই অভিযানে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মজিদ ও হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল, এসআই, এএসআইসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি মো. ফজলুল করিম জানান, সে যে-ই হোক, অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সকল অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর হস্তে দমন করা হবে।

প্রসঙ্গত , এএসপি মো. ফজলুল করিম হোমনায় যোগদানের পর থেকে হোমনা-মেঘনায় চুরি, ডাকাতি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। তিনি নিজে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, চোরদের গ্রেফতারসহ চোরাই গরু ও চোরাই সিএনজি উদ্ধার এবং ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি করোনা ভাইরাসের পাদুর্ভাবের শুরু থেকে হোমনা-মেঘনার মানুষকে ঘরে ফেরানোর ক্ষেত্রে এবং ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্যের ডিজি

চট্টগ্রামে প্রধান উপদেষ্টা,প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার

বিশেষ আমল

নাগরপুরে অবৈধ বালুবাহী ট্রাক্টরের কারণেই দ্রুত ভাঙছে রাস্তা-ঘাট, বাড়ছে জনদুর্ভোগ

দাউদকান্দি সার্কেল এএসপি মো. জুয়েল রানা’র উদ্যোগে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

ঝিনাইগাতীতে শিশির ভেজা সকাল নিয়ে আসছে শীতের আগাম বার্তা!

নাসিরনগরে দু*র্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

সরকার তামাশা দেখার জন্য আমাকে অস্ত্র দেয়নি: সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক

মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জগন্নাথপুরে ফসলি জমিতে চলছে লাইসেন্সবিহীন ইটভাটা