crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের সমতা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার মোকাররমের ভুল চিকিৎসায় মৃত্যুশয্যায় বৃদ্ধা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সমতা ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় মৃত্যশয্যায় সুফিয়া (৭০) নামের এক বৃদ্ধা। গত ১৮ সেপ্টেম্বর (শনিবার), সমতা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার মোকাররম হোসেনের কাছে আসেন সুফিয়া খাতুন। কোন রকম পর্যবেক্ষণ ছাড়াই দায়সারাভাবে প্রেসক্রিপশন করে দেন। ভুক্তভোগী সুফিয়া ডাক্তার মোকাররম হোসেনের করা প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করলে, তার সমস্ত শরীর ঝলসে যায়। এমতাবস্থায় সুফিয়া খাতুনের ছেলে আসাদ পরদিন সমতা ডায়াগনস্টিকে আসলে ডাক্তার মোকাররম হোসেন রোগী সুফিয়া খাতুনকে না দেখেই অন্য কোথাও নিয়ে যেতে বলেন। উপায়ন্তর না দেখে সুফিয়া খাতুনকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন তার ছেলে আসাদ। সেখানে ডাক্তাররা তাকে দেখেই ভুল চিকিৎসার কথা বলেন। তারা বলেন, এই রোগীর যে চিকিৎসা দেওয়ার কথা ছিল, সেই চিকিৎসা দেওয়া হয়নি। যার কারণে রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এমতাবস্থায় তার ছেলে আসাদের সাথে কথা বললে, তিনি জানান আমার মায়ের অবস্থা আশঙ্কাজনক, একবার আল্লাহর নাম তার কানে দেওয়া হয়েছে। কুষ্টিয়া হাসপাতালের ডাক্তাররা বলেছে আমার মায়ের ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। আমি ডাক্তারের নামে থানায় মামলা করবো।

এবিষয়ে আজ সমতা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার মোকাররম হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তিনি এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

এছাড়াও স্থানীয়রা ডাক্তার মোকাররম হোসেনের ভুল চিকিৎসার কথা বলেন, তারা বলেন এই ডাক্তার মোকাররম হোসেনের ভুল চিকিৎসার কারণে আমরাও ভুক্তভোগী। আমরা এর প্রতিকার চাই। স্থানীয়রা বলেন,ডায়াগনস্টিক সেন্টারের নামে, ডাক্তারদের রমরমা ব্যবসার বলি আর কত মানুষ হবে?

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পিরোজপুরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা নিহত

নীলফামারীতে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

ব্যাপক নকল ওষুধ উদ্ধার:সৈয়দপুরে ল্যাবরেটরীজ মালিকের এক বছর কারাদণ্ড

চকরিয়ায় নি’হত ৬ সহোদরের পরিবারকে  আর্থিক সহায়তা দিলেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা সিকদার

চকরিয়ায় নি’হত ৬ সহোদরের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা সিকদার

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা হিসেবে মমিনুরের যোগদান

জাতীয়করণসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি ও আলোচনাসভা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১১ মা’দক কারবারি গ্রে’ফতার

শপথ নিলেন নাসিরনগর উপজেলার নবনির্বাচিত ইউপি সদস্যরা