crimepatrol24
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২০ ৯:২৩ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে সংবাদকর্মীর উপর পুলিশি হামলার ঘটনায় পরপর দু’দফা সময় চেয়ে মেট্রোপলিটন পুলিশ পদক্ষেপ না নেওয়ায় ৩ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুর। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে টিসিএ, রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন লিখিত বক্তব্যে  এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকাল ১১টায় কাচারী বাজারে অবস্থান কর্মসূচি, রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, সোমবার সকাল ১১টায় কাচারী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং পহেলা ডিসেম্বর সকাল ১১টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। এ সময় সাংবাদিক নেতারা মেট্রোপলিটন পুলিশের সকল ইতিবাচক খবর বর্জনেরও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ নভেম্বর বিকেলে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্বপালন করার সময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন লিমন রহমানকে সংঘবদ্ধভাবে ১০-১৫ জন পুলিশ সদস্য পিটিয়ে ও লাথি মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় তাৎক্ষণিক রংপুরে কর্মরত সকল সাংবাদিকরা বিক্ষোভ করলে পুলিশ প্রশাসন তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশসহ দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। টিসিএ ঘটনার ফুটেজ পুলিশের কাছে সরবরাহ করেছে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও তারা দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ সাংবাদিকরা আন্দোলন কর্মসূচি পালন করলে আবারও প্রেসক্লাব, রিপোর্টাস্ ক্লাব, সিটি প্রেসক্লাব, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে দু’দিনের সময় নেয় পুলিশ প্রশাসন। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ প্রশাসনের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলে এখন পর্যন্ত তারা কোন সাংবাদিক সংগঠনের নেতা কিংবা টিসিএ’র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেনি। এতে করে টিসিএসহ রংপুরের সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সেইসঙ্গে ন্যায় বিচার নিয়ে সংশয়েরও সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর থেকে দ্রুততম সময়ের মধ্যে ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, বিভিন্ন মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে প্রসংশিত হয়েছে। কিন্তু সাংবাদিকের উপর পুলিশি হামলার ঘটনায় কোন পদক্ষেপ না নেওয়াসহ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় আমরা হতভম্ব হয়ে পড়েছি। সমাজের দর্পন হিসেবে সাংবাদিকদের আখ্যায়িত করা হলেও আজ তারাই বিচার পাচ্ছেন না। এমতাবস্থায় সাংবাদিকের উপর পুলিশি হামলার ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শাকিল আহমেদ, টিসিএ’র সভাপতি শাহ নেওয়াজ জনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, , সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, লিয়াকত আলী বাদল, মাহবুবুল ইসলাম, আফতাব হোসেন, সাজ্জাদ হোসেন বাপ্পী, সরকার মাজহারুল মান্নান, শফিকুল ইসলাম শফিক, এসএম পিয়াল, নুর হোসেন চাঁদ, ফরহাদুজ্জামান ফারুক, সাইফুল ইসলাম, কানিজ আফরিন কনাসহ টিসিএ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালে

জুলাই- আগস্টে ছাত্র আন্দোলনের সময় লাশ পোড়ানো মামলায় ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে

Swimming Record

জামালপুরে এস.এম থিয়েটারের নাটক ‘দিকদর্শন’র মহরত অনুষ্ঠিত

শৈলকুপায় যৌতুকের দাবিতে নির্যাতন করে ওড়নায় ফাঁস দিয়ে গৃহবধুকে হত্যার অভিযোগে থানায় মামলা, গ্রেফতার নেই হতাশ নিহতের পরিবার

ডোমারে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

ডোমারে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

ডোমারে ৪৮ বোতল ফেন্সিডিলসহ বেচুয়া আটক

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

পঞ্চগড়ে এক্সকেভেটর বাহনকারী ট্রাক্টর উল্টে নিহত ২

ডোমারে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ