crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৫, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রতিপক্ষের আঘাতের ফলে অসুস্থ অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ডোমার পৌর এলাকার ৮নং ওয়ার্ড পূর্ব চিকনমাটি মাঝাপাড়া গ্রামে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর বিকালে উক্ত গ্রামের লিটন ইসলামের মেয়ে লিমা আক্তারের সাথে ভাদুর স্কুলে দোলনা খেলাকে কেন্দ্র করে এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আইনুল ইসলাম ও মৃত জাকারিয়ার স্ত্রী শারমিন বেগমের ঝগড়া বিবাদ হয়। বিষয়টি স্থাানীয় লোকজন তা আপোস মীমাংসা করে দেয়। এরই জের ধরে আবারো ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ময়নুলের ছেলে জুয়েল ও রাব্বির স্ত্রী বিলকিছ লিটনের বোন শাহিদাকে গালিগালাজ করতে থাকে। শাহিদার পিতা শহিদুল ইসলাম এর প্রতিবাদ করতে গেলে সোহেল, মৌসুমি, সুমনা ও শারমিন মিলে লাঠিশোটা নিয়ে শহিদুলকে এলাপাথারীভাবে মারপিট করে। বিবাদীগণের কবল হতে শহিদুৃলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ক্ষিপ্ত হয়ে আইনুল, জুয়েল, সোহেল ও স্বাধীন শাহিদা খাতুনের বাড়িতে প্রবেশ করে শাহিদাকে বেধরক মারপিট করে। তাদের আঘাতে শাহিদা অজ্ঞান হয়ে পড়লে সোহেল ও জুয়েল শাহিদার ঘরে প্রবেশ করে বিছানার নিচে থাকা ৮৫ হাজার টাকা বের করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে শাহিদাকে অসুস্থ অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে বাবা ও মেয়ে দু’জনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শাহিদার স্বামী মজনু মিয়া বাদী হয়ে ডোমার থানায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে এসআই লুৎফর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন। তিনি জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৩৪৩

পঞ্চগড়ে এক প্রেমিক বিয়ে করল দুই প্রেমিকাকে

পঞ্চগড়ে এক প্রেমিক বিয়ে করল দুই প্রেমিকাকে

কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনে ৬ জনের মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল

হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আমার বাবা খালেদ মোশারফ হত্যার বিচার হবে না?

ধর্মকে ব্যবহার করে যারা স হিং স তা করেছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবেঃ প্রধানমন্ত্রী

নীলফামারীতে সড়ক দু’র্ঘটনায় নি’হত-২

নীলফামারীতে সড়ক দু’র্ঘটনায় নি’হত-২

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি উপহার পেলেন ৭৮টি পরিবার

সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে গরিবের ঘরবাড়ি কিছুতেই ভাঙা যাবে না : প্রধানমন্ত্রী