crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে সব শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামী কাল ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে বাংলাদেশের শিক্ষকসমাজসহ বিশ্বের সব শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ ৪ অক্টোবর তিনি তাঁর ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্ত্রী বলেন, “শিক্ষকরা জাতির আলোকবর্তিকা। জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে একজন শিক্ষক প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেন। শুধু পাঠ্যজ্ঞানদান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একটি জ্ঞানভিত্তিক, উন্নত ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষকদের অবদান তাই অনস্বীকার্য।”

তিনি বলেন, “বর্তমান বিশ্বে শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নতুন জ্ঞান, দক্ষতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে নিজেদের সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষকসমাজকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কারণ শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ছাড়া একটি মানসম্মত ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।”

শিক্ষামন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, দেশের শিক্ষকসমাজের মেধা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিক প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাঁদের হাত ধরেই গড়ে উঠবে জ্ঞান, ন্যায়, মানবিকতা ও সমৃদ্ধির বাংলাদেশ। বিশ্ব শিক্ষক দিবসে দেশের সব শিক্ষককে তাঁদের মহান দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার জন্য গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

ঘোড়াঘাটে ২ মাসেও মজুরি পাননি ৪০ দিনের  কর্মসূচির ১ হজার ২৪৯ শ্রমিক

সারা দেশে ডেঙ্গুজ্বরে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমারে কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন হটলাইন সেবা চালু

এসপি পদে পদোন্নতি পেলেন ১৭৭ কর্মকর্তা

মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

জুড়ীতে থামছেনা টিলা কাটা, ঝুঁকিতে ঘড়বাড়ি