crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে ২টি ড্রেজার মেশিন ধ্বংস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২০ ৮:২৪ পূর্বাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি : ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার দুপুরে ফুলবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে। এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় ঝিনাই নদী থেকে দীর্ঘ দিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় ঝিনাই নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র কাছে অভিযোগ দায়ের করেন ফুলাবড়িয়া এলাকার সজিব তালুকদার। অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শিহাব উদ্দিন আহমদ ঝিনাই নদীতে অভিযান পরিচালনা করেন।এ সময় ড্রেজার মেশিন মালিকরা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত এ সময় ফুলবাড়িয়া এলাকায় দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছেন।

অভিযোগকারী সজিব তালুকদার বলেন, গত ১৪জুন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শাহিনুর রহমানের অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ পুলিশ ফোর্স নিয়ে ফুলবাড়িয়া এলাকায় বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ বলেন,নদী থেকে অবৈধ বালি তোলায় অভিযান পরিচালনা করা হয়। ড্রেজার মেশিন দিয়ে বালি তোলার অপরাধে দুইটি মেশিন ধ্বংস করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লালমনিরহাটে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

নড়াইলে শিক্ষককে হে’নস্তা ও সাভারে শিক্ষক হ’ত‍্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

নড়াইলে শিক্ষককে হে’নস্তা ও সাভারে শিক্ষক হ’ত‍্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

সরিষাবাড়ীতে নদীতে ঝাঁপিয়ে পড়া ৩ জুয়ারির লাশ উদ্ধার, দায়িত্ব অবহেলায় ২ পুলিশ প্রত্যাহার, আটক ২

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা, ক্লিনিক মালিক গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন ৩০ নেতা, ছাত্রদলে যোগদান