crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে এক পরিবারের সবাই প্রতিবন্ধী, নেই মাথা গোঁজার ঠাঁই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২১, ২০২০ ৮:৫৩ অপরাহ্ণ


তারেক জাহিদ, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের একই পরিবারে ৪ জন প্রতিবন্ধী রয়েছে। সবার প্রতিবন্ধী ভাতার কার্ড থাকলেও রাতে মাথা গোঁজার ঠাঁই নেই। ভাঙ্গাচোরা বাড়িতে তাদের বসবাস। তথ্য নিয়ে জানা গেছে, শাহাদত মন্ডলের ছেলে শহিদুল ইসলাম, খালা হাসিরন নেছা ও ছোটখালা কুলসুম সবাই প্রতিবন্ধী। এদের মধ্যে একজন শারীরিক ও তিনজন বুদ্ধি প্রতিবন্ধী।

শাহাদত মন্ডল জানান, আমি একজন অসহায় গরিব মানুষ। ঠিকমত চলতে পারি না। পায়ে সমস্যা। নিরুপায় হয়ে খোড়া পা নিয়ে ভ্যানগাড়ী চালিয়ে সংসার চালাতাম। বয়সের ভারে তাও পারি না। এখন ঝুড়ি বুনে সংসার চালাতে হয়। ঝুড়ি বিক্রি না হলে অনাহারে দিন কাটে। তিনি বলেন, আমার দৈনিক আয় দুই শত টাকা। বর্তমান বাজারে এই টাকা দিয়ে কিছুই হয় না। ফলে খুব কষ্টে আমার দিন কাটে। আমার কোন ঘরবাড়ী নেই। শুনেছি প্রধানমন্ত্রী অসহায় মানুষের বাড়ী তৈরি করে দিচ্ছেন। যদি তিনি  আমাকে একটি  ঘর করে দিতেন, তবে এই প্রতিবন্ধীদের নিয়ে বাকী জীবনটা পার করতাম। শাহাদত মন্ডল জানান, আমার পরিবারে আমিসহ চারজন প্রতিবন্ধী। এর মধ্যে শহিদুল, হাসিরণ ও কুলসুম সরকার থেকে ভাতা পায়। তাদের টাকা দিয়ে সংসার চলে। পরিবারটির ভাষ্য, অনেক সচ্ছল পরিবারকে সরকারি ঘর করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের ঘর হয় না। আমরা টাকা দিতে পারি না বলে আমাদের কেউ ঘর করে দেয় না বলে প্রতিবন্ধী পরিবারটি মনে করেন।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দা নাফিস সুলতানা জানান, ঘটনাটি আসলেই মর্মান্তিক। একই পরিবারে চারজন প্রতিবন্ধী এটা আমার জানা ছিল না। তিনি বলেন, এই পরবিারের কথা কেউ আমাকে বলেনি। তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ক্রিকেট খেলার বাজি নিয়ে সংঘর্ষে ১ যুবক নিহত

জামালপুরে ক্রিকেট খেলার বাজি নিয়ে সংঘর্ষে ১ যুবক নিহত

ময়মনসিংহে বড় ভাই খু’নের মামলায় ছোট ভাইয়ের যা’বজ্জীবন

ময়মনসিংহে বড় ভাই খু’নের মামলায় ছোট ভাইয়ের যা’বজ্জীবন

আইনের শাসন প্রতিষ্ঠা ব্যতিরেকে শিল্প-কারখানা ও রাসায়নিক গুদাম-ডিপোসমুহের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়

আইনের শাসন প্রতিষ্ঠা ব্যতিরেকে শিল্প-কারখানা ও রাসায়নিক গুদাম-ডিপোসমুহের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়

ডোমারে বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম বুলু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

দাউদকান্দিতে সাবেক মন্ত্রী রশীদ ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

আবরারের ছোট ভাই আবরার ফায়াজকে মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ঝিনাইদহে পিঁয়াজের বাজারে আগুন, কেজি ২০০ টাকা, ক্ষুব্ধ সাধারণ মানুষ!

ঝিনাইদহ কেসি কলেজ ছাত্র হোস্টেলের পায়খানার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নেই কোনো প্রতিকার