crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিরাজগঞ্জে শিশু চা’ঞ্চল্যকর ইমন হ’ত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শিশু চা’ঞ্চল্যকর ইমন হ’ত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইমন (৬) নামে এক শিশু হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওয়াছকরনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-জেলার বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামের বাসিন্দা সোহেল, কাউছার, হীরন, আল আমিন ও ওসমান। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার চর মকিমপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. চাঁনমিয়া ও মমতা খাতুনের সন্তান ইমন ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয়। এক সপ্তাহ পর ২২ ফেব্রুয়ারি দুপুরে মাইঝাইল গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে ওইদিন বিকেলে সাত জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে আসামি আল-আমিন ও মো. ওসমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুর্ঘটনা প্রতিরোধে পঞ্চগড় জেলা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ঘোড়াঘাটে গাছে গাছে আমের মুকুলের সমারোহ

ময়মনসিংহে উপজেলা নির্বাহী অফিসারগণের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত

ডিমলায় ৩ জন প্রেপ্তারসহ ৩০টি চু’রি যাওয়া মোবাইল উদ্ধার

ডিমলায় ৩ জন প্রেপ্তারসহ ৩০টি চু’রি যাওয়া মোবাইল উদ্ধার

সুন্দরগঞ্জে শীতজনিত রোগের প্রাদুর্ভাব

নালিতাবাড়ীতে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডিমলায় স্ত্রী ‘হত্যার’ দায়ে স্বামীর ফাঁসি

পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ

আমার বাবা খালেদ মোশারফ হত্যার বিচার হবে না?

হোমনা-মেঘনাবাসীর আরেকটু সচেতনতা ও সহযোগিতাই পারে সবাইকে নিরাপদ রাখতেঃ এএসপি মো. ফজলুল করিম