crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে শিশু আমির হামজাকে বাচাঁতে বাবা-মায়ের আকুতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৯, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মরণব্যধি ক্যান্সার রোগে আক্রান্ত শিশু আমির হামজা (৪) কে বাচাঁতে বাবা ও মায়ের আকুতি। গত দেড় মাস যাবত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশুটি। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না বাবা- মা। তাই দেশের বিত্তবান ও দানবীর ব্যক্তিদের কাছে সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেন আমির হামজার পিতা শাহিন আলম ও মা নিলুফা ইয়াসমিন।

নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা দিনমুজুর শাহিন আলম। তার একমাত্র পুত্র সন্তান আমির হামজা (৪) এর মরণব্যাধি ক্যান্সার রোগ দেখা দেয়। গত অক্টোবর মাসে ঢাকা পিজি হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু হেমাটোলজি ও অনকোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নুসরাত জাহান তত্ত্বাবধানে ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ডাঃ নুসরাত জাহান জানান, ‘এক থেকে দুই বছর শিশুটিকে চিকিৎসা নিতে হবে। তাহলে সুস্থ হবে।’

শিশুটির পিতা শাহিন আলম বলেন,  ‘আমি হতদরিদ্র দিন মজুর মানুষ, বাড়ী ভিটা ছাড়া কিছুই নেই আমার, গরু ছাগল বিক্রি করে এবং অন্যের কাছে ধারদেনা করে পিজি হাসপাতাল থেকে শুরু করে রংপুর পর্যন্ত এ যাবত ৮০ হাজার টাকা সন্তানের পিছনে ব্যয় করেছি। বাকী দিনগুলোর চিকিৎসা খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছি। তাই দেশের বিত্তবান ও দানবীর ব্যাক্তিদের কাছে সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি। যোগাযোগের জন্য মোবাইল নম্বর- ০১৭৮০-৬১০-৫৪১ বিকাশ ও নগদ।’

এ বিষয়ে জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যন সাখাওয়াৎ হাবিব বাবু জানান, ‘শাহিন আলম ছেলেটি খুব অসহায়, আমরা পরিষদের পক্ষ থেকে সকলে মিলে সাধ্য মতো সহযোগিতা করেছি। শিশুটিকে বাচাঁতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। আপনাদের সহযোগিতায় বেচেঁ যেতে পারে শিশুটির প্রাণ।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ৪০০ ফুট নিষিদ্ধ কারেণ্ট জাল পুড়িয়ে দিলেন ইউএনও

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে আমবাড়ী আলোর মিছিল

ময়মনসিংহের ১ লাখ ৯০ হাজার লোকের খোলা জায়গায় মল ত্যাগ !

ময়মনসিংহের ১ লাখ ৯০ হাজার লোকের খোলা জায়গায় মল ত্যাগ !

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিকের প্রাণহানি

কুরবানীর পশু জবাই করার নিয়মাবলী

হোমনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

বঙ্গবন্ধু হকার্স মার্কেট নির্মাণপূর্বক রংপুরের অবহেলিত হকার্সদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ হকার্স লীগের স্মারকলিপি প্রদান