crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা আবারো শ্রীঘরে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৯:১৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাদক সম্রাজ্ঞী সাহিদা বেগম রুপা (৩৫) আবারো শ্রীঘরে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে ডোমার থানার একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চলাকালীনবোড়াগাড়ী এলাকায় টহল দেয়। এ সময় চিহিৃত মাদক কারবারি পূর্ব বোড়াগাড়ী এলাকার গোলাম রাব্বানির ছেলে নয়নকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উপস্থিত লোক জনের সামনে নয়ন জানান, ফেন্সিডিলগুলো ডোমার পৌর এলাকার ছোট রাউতা কাজীপাড় গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী  সাহিদা বেগম রুপার কাছ থেকে ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে। পুলিশ তাৎক্ষণিকভাবে নয়নকে সাথে নিয়ে রুপার বাড়িতে অভিযান চালায়। এ সময় রুপা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরদিন রুপা বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। অপরদিকে ডোমার থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে নয়ন ও রুপার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ এর (১) টেবিলে ১৪/ক ধারায় মামলা নং- ১১, তারিখ- ২০/০৯/২০২০ইং দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, রুপার বাড়িতে অভিযানকালে রুপার মেয়ে মনি আক্তার (১৪) পুলিশকে হুমকি দিয়ে বলে, আমার মা জেল থেকে বেরিয়ে আসার পর পুলিশের বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়ার দরকার তারা নেবে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমার জানান, নয়ন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ডোমার থানায় রুপার নামে ২০টি, তার স্বামী মিজানের নামে ১৪টি ও নয়নের নামে ৩টি মাদক মামলা রয়েছে। তারা এলাকার চিহিৃত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিরপুরে ২টি ইটভাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ১লক্ষ টাকা জরিমানা

হোমনায় শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা

সারা দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪

বড়লেখায় ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

রংপুরের পীরগাছায় পোনামাছ অবমুক্তকরণ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গৌরিপুর অফিস ম্যানেজারের বিরুদ্ধে ব্যাপক ‘স্বেচ্ছাচারিতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগ

হোমনায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

হোমনায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ডুলাহাজারার গ্রামীণ পাহাড়ী সড়ক যেন মরণফাঁদ

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালিত