crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বড়লেখায় ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১২, ২০২০ ৯:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় কাঠ পোড়ানোর দায়ে বন্ধন ব্রিকস নামের এক ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেছেন। আদালত পরিচলনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি এলাকায় বন্ধন ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই ইটভাটায় কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে বন্ধন ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে গণ-উপদ্রব সৃষ্টির অপরাধে জালাল আহমদ নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদার ও উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ সহযোগিতা করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চেয়ারম্যানের নামে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে হরিণাকুন্ডুতে মানববন্ধন

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা- ২০২৪ অনুষ্ঠিত

লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

হোমনায় ডাকাত সর্দার মাহবুব কাঞ্চনের বিশ্বস্ত সহযোগী চঞ্চলকে গ্রেফতার করলেন সার্কেল এএসপি

১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

মধুপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বগুড়ায় আবাসিক হোটেলে দেহ ব্যবসা, নারীসহ আটক ৭

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১ লাখ ৬৯ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

প্রতিনিধি আবশ্যক