crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফেন্সিডিল পাচারের সময় রংপুরের চিকিৎসকসহ লালমনিরহাটে আটক ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফেন্সিডিল পাচারের সময় হৃদয়(৩৭) নামে এক চিকিৎসকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, রংপুর শহরের নিউ শালবন মিস্ত্রী পাড়া এলাকার আবজাল হোসেনের ছেলে এমবিবিএস চিকিৎসক ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয়(৩৭) ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোচাবাড়ি সাকোয়ারপাড় নাদের মুহুরীর ছেলে মঈনুল হোসেন(২৬)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তবর্তী গ্রাম দুর্গাপুর থেকে প্রাইভেট কারে করে ফেন্সিডিল পাচার করছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল দুর্গাপুর কালিরহাট বাজারে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে এক প্রাইভেট কার আটক করে। ওই প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয় ও মঈনুল হোসেনকে আটক করে প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ধান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং’র্ঘষে নি’হত -১ আ’হত -২০

নাসিরনগরে ধান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং’র্ঘষে নি’হত -১ আ’হত -২০

দাউদকান্দিতে হোসেন মিয়াকে ভূমিসহ ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ইউএনও

দাউদকান্দিতে হোসেন মিয়াকে ভূমিসহ ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ইউএনও

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ প্রকাশের পর শহিদের পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক

সংবাদ প্রকাশের পর শহিদের পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক

চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

যারা সুস্থভাবে সমাজে ফিরতে চাইবে, তাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে সামাজিক দূরত্ব নেই পশুর হাটে

নারায়ণগঞ্জে যুবককে কু’পিয়ে হ’ত্যা মামলায় কাউন্সিলর শাহীন কারাগারে

ভ্যানে লা’শের স্তূপের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ঘা’তক চিহ্নিত

পুঠিয়ার মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড