crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষযক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন।সাবেক ইউপি সদস্য মধু মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলমের সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন ,উপজেলা কৃষকলীগের সভাপতি মো: অলি মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুল হক,নিজাম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম মো: আরমান মিয়া,নাসিরনগর সদর ইউনিয়নের কৃষকলীগের,সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ মিয়াসহ ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ধনকুড়া কিং সুপার স্টার একাদশ ও ধনকুড়া বিগবস একাদশ।এ খেলায় বিগবস একাদশ টাইব্রেকারে ৬-২ গোলে জয়লাভ করে ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন, ‘মাদক নির্মূলে খেলা-ধুলার বিকল্প নেই। খেলাধূলা মন এবং দেহ দুইটাই সুস্থ রাখে এবং মানসিক চেতনা যোগায়।’

উল্লেখ্য,ফুটবল টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করছে বলে জানা যায়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যানজট নিরসনে বাংলাবান্ধা বন্দরে ফোর লেন কাজের উদ্বোধন

যানজট নিরসনে বাংলাবান্ধা বন্দরে ফোর লেন কাজের উদ্বোধন

টহল গাড়ি দেখলেই দোকান বন্ধ করে পাশে দাঁড়িয়ে থাকছেন রংপুরের ব্যবসায়ীরা !

নাসিরনগরে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসবের উদ্বোধন

বিরামপুরে সালিশী বৈঠকে যুবককে হ’ত্যা

রংপুরে দুই সাংবাদিকের হা’মলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও 

সরিষাবাড়ীতে বৃদ্ধের মৃত্যু

খুলনায় প্রগতী মাধ্যমিক বিদ্যাপীঠের অ’বৈধ নিয়োগ বাতিল ও দু’র্নীতিবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন

কুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে-স্থানীয় সরকার মন্ত্রী

কুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে-স্থানীয় সরকার মন্ত্রী

ডোমারে ছিনতাইকারী আটক