crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬, মৃত্যু ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ে জেলার দেবিদ্বারে ২ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫ জন, কুমিল্লা মেডিক্যাল কলেজে ১ জন, আদর্শ সদরে ৩ জন, লাকসামে ১ জন, নাঙ্গলকোটে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন ও মুরাদনগরে ১ জন। এ নিয়ে শনিবার (১৬ মে) বিকাল ৩টা পর্যন্ত কুমিল্লায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৬৪ জনে এবং জেলায় মারা গেছেন মোট ১১ জন। দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলার উপজেলাওয়ারী করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২ জন, আদর্শ সদরে ৫ জন, সদর দক্ষিণ ৩ জন, লালমাই ৩ জন, নাঙ্গলকোট ৭ জন, লাকসামে ১৫ জন, মনোহরগঞ্জ ৬ জন, চৌদ্দগ্রামে ২ জন, বরুড়া ১০ জন, বুড়িচং ৯ জন, ব্রাহ্মণপাড়া ৭ জন, চান্দিনা ১৫ জন, দেবিদ্বার ১০২ জন, মুরাদনগর ৩৩ জন, দাউদকান্দি ১০ জন, তিতাস ১১ জন, হোমনা ৩ জন, মেঘনা ২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, ‘এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪ হাজার ৬৩১ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৩১৯ জনের। এর মধ্যে মোট ২৬৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। জেলায় করোনা সংক্রমণে এ যাবত মারা গেছেন মোট ১১ জন এবং সুস্থ হয়েছেন মোট ৪৭ জন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বর্ষার কবিতা পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত

নাসিরনগরে খান্দুরার পীর ডুমন রহ: এর ৪৪ তম উফাত দিবস পালিত

‘জাতির পিতা যা বলেছেন এবং প্রধানমন্ত্রী যা করতে বলবেন তাই আমাদের জন্য আইন’ : তথ্য প্রতিমন্ত্রী

ঘোড়ায় চড়িয়া মর্দ করিয়া বেড়ায় ভিক্ষা, কবে হবে প্রশাসনের দীক্ষা ?

ফয়জুল করীমের ব্যাংকে আছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা, স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণালংকার

রংপুরে ঝুঁকি ভাতার দাবিতে পরিচ্ছন্ন কর্মীদের ধর্মঘট

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে মহামারি আকারে বাড়ছে প্রতারণা, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা !

করোনা: ঝিনাইদহে সদর হাসপাতালে নেই সুরক্ষা ব্যবস্থা,কোয়ারেন্টাইনে ২২ জন!

পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন