crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তি চরমে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
ডোমারে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তি চরমে

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারের সীমান্ত ঘেঁষে রয়েছে হিমালয় পর্বত। গত তিন দিন ধরে উপজেলা জুড়ে হিমেল হাওয়া এবং তীব্র শীতের হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঠিকমতো কাজকর্ম করতে না পারায় নানা রকম সমস্যা বিরাজ করছে তাদের পরিবার পরিজনের মাঝে।
গত সপ্তাহ ধরে উত্তরের সীমান্ত ঘেঁষে গোটা নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ। অপরদিকে তাপমাত্রা কমে যাওয়ায় ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা, পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে অসহায় দরিদ্র, খেটেখাওয়া দিনমুজুর ও ছিন্নমূল মানুষেরা। মাঘের এই শীতের কামড়ে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। গত তিন দিনের ডোমারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি থেকে ৮.০০ ডিগ্রি সেলসিয়াস। এই শীত ও ঠান্ডায় অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে সমাজের ধনবান ও বিত্তবানদের দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন এলাকার সুধীসমাজ ও সচেতন মহল। অপরদিকে হিমেল হাওয়া ও তীব্র শীত উপেক্ষা করে মাঠে কাজ করা কৃষকেরা নানা রকম রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। উত্তরের জনপদে জেঁকে বসেছে মাঘের শীত, অনেক সময় ঘন কুয়াশায় হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। কোনো কোনোদিন দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে শীতের প্রকোপ অনেকটা বেশি।প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে প্রতিনিয়ত ছোট, বড় নানা ধরনের দূর্ঘটনা রাস্তাঘাটে ঘটেই চলেছে। অপরদিকে যানবাহনগুলো দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। এছাড়াও শীতার্ত মানুষের জন্য সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি বে-সরকারি সামাজিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে অনেকে অসহায় দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে সহায়তা প্রদান করে আসছেন। প্রচন্ড শীত এবং ঠান্ডায় নানাবিধ রোগ জীবাণু এলাকায় ছড়িয়ে পড়েছে। বিশেষকরে বয়স্ক পুরুষ এবং মহিলাদের পাশাপাশি শিশুরাও সর্দিকাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্র্রচন্ড এই শীতের মধ্যেও মানুষজন জমিতে ইরি- বোরো ধান লাগানোর কাজ চালিয়ে যাচ্ছে। হিমেল বাতাসের সাথে সাথে বরফের মতো ঠান্ডার কারণে আলু,বেগুন,টমেটো ও কপিসহ সবজির নানা ক্ষেতে রোগ বালাই দেখা দিয়েছে। ফলে বাজারে সবজির দাম বেড়ে গেছে।ডোমার, দেবীগঞ্জ, চিলাহাটির এলাকায় অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ রায়হান বারী জানান, গত তিন দিন ধরে প্রচন্ড শীত ও ঠান্ডার কারণে শ্বাসকষ্ট এবং ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জ্বর, সর্দি ও কাশির রোগীর সংখ্যা স্বাভাবিক, তবে বয়স্ক পুরুষ এবং মহিলাদের পাশাপাশি শিশুরাও শ্বাসকষ্ট এবং ডায়রিয়া রোগে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা এসকল রোগীদের নিয়োমিত চিকিৎসা সেবা প্রদান করছি।

 

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সেই কুমারী মা ও তার শিশু সন্তানকে দেখতে যান পুলিশ সুপার

সরিষাবাড়ীতে পোগলদিঘা বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

দুদকের মামলায় ডিআইজি মিজানের ১৪ বছর কা’রাদণ্ড

নাসিরনগরে যুব উন্নয়ন আইসিটি‘র সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের দুই কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ ২ কর্মকর্তা বরখাস্ত

বাড়ানো হলো ৪৭তম বিসিএস’র আবেদনের সময়

নীলফামারীর সৈয়দপুর ও চট্রগ্রাম ইউএস বাংলার বিমান চলাচল শুরু 

ফলোআপ- লাখ লাখ টাকা আ*ত্মসাৎ ও ব্যাপক দু*র্নীতি করেও পার পেয়ে যাচ্ছেন সাবেক হোমনা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহান, এখনও গঠিত হয় নি তদন্ত কমিটি

রংপুরে জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

পুলিশের অনুদান পেল জামালপুরের সন্তান করোনায় মৃত দুই পুলিশ পরিবার