crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কালীগঞ্জ বিএনপির উদ্যোগে মাস্ক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০২০ ৪:১৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের পক্ষ থেকে নির্বাচনী এলাকায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি তোফাজ্জেল হোসেন তপন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মারুফ বিল্লাহ প্রমুখ। এসময় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না আসার অনুরোধ জানানো হয়। করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহবান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরে নিয়োগে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

রোমাঞ্চকর ফাইনালে বিন্যাটি ইউনিয়নকে হারিয়ে কিশোরগঞ্জ সদর গোল্ডকাপ চ্যাম্পিয়ন রশিদাবাদ

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ৪টি চো’রাই মোটরসাইকেল উদ্ধারসহ চো’র চক্রের ৩ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে সাংবাদিকদের নামে মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দিল্লিতে মুসলিম হত্যা ও নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মহেশপুর সীমান্তে আরও ৫ জন আটক

২৫ জেলার ডিসি প্রত্যাহার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

ঝিনাইদহে ২য় দিনের মত নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে