crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে বিদ্যুৎ চুরির দায়ে প্রধান শিক্ষকের ২০ হাজার টাকা জরিমানা, বাসার মালিকের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে শহীদনগর এম,এ জলিল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর ভূঁইয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ফ্ল্যাট বাসার মালিক আয়নাল হককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান।

জানা যায়, শহীদনগর এম,এ জলিল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর ভূঁইয়া স্কুল সংলগ্ন একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন। ওই বাসায় স্কুলের মিটার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছেন। ইউএনও  জানতে পারেন গত দুই মাসে উক্ত স্কুলের বিদ্যুৎ বিল এসেছে ১২ হাজার ৯১ টাকা। স্কুল বন্ধ থাকাবস্থায় কেন এতো বেশি টাকা বিদ্যুৎ বিল আসলো এটা দেখতে দাউদকান্দি  বিদ্যুৎ অফিসের ডিজিএম কে তা দেখতে বলেন। ডিজিএম আজ বৃহস্পতিবার লোক পাঠিয়ে জানতে পারেন স্কুলের প্রধান শিক্ষক আলমগীর ভূঁইয়া অবৈধভাবে ওনার বাসায় এই বিদ্যুৎ ব্যবহার করে আসছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, এটা খুবই দু:খজনক ঘটনা। একজন শিক্ষক এমনটা করতে পারেন এটা ভাবাই যায় না। ১৯১০ সালের বিদ্যুৎ আইনের ৩৯ এর ‘ক’ ধারানুযায়ী প্রধান শিক্ষক মো. আলমগীর ভূঁইয়া কে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় ফ্ল্যাটবাড়ির মালিক আয়নাল হক কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রিজ

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রিজ

সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা

কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্তের ঘটনায় ২৪৩ জন কোয়ারেন্টাইনে

হোমনায় আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডোমারে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ডোমারে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগরে দাখিল পরীক্ষা থেকে কেন্দ্র সচিব ও হল সুপারকে অব্যাহতি ॥ ভ্যানু স্থানান্তর

নাসিরনগরে দাখিল পরীক্ষা থেকে কেন্দ্র সচিব ও হল সুপারকে অব্যাহতি ॥ ভ্যানু স্থানান্তর

সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে প্রবাসীর মায়ের হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগ

রংপুর মেডিক্যালে করোনা ইউনিট বন্ধের দাবিতে নার্সদের আন্দোলন,পরিচালকের কার্যালয় ঘেরাও

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮