crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আওয়ামী লীগ : তথ্য প্রতিমন্ত্রী ডা. আলহাজ্ব মুরাদ হাসান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ২:৪৭ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান বলেছেন, আমার দল মাথা উঁচু করে থাকবে, আওয়ামী লীগ জয়বাংলার, বঙ্গবন্ধু, শেখ হাসিনার সংগঠন, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, মাথা নিচু করবে না। বিএনপি’র তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বিশাল জনসভাকে সফল করার জন্য এক জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি আগামী ১৫ ফেব্রুয়ারি জামালপুরে মুজিববর্ষ উপলক্ষে বিশাল জনসভাকে সফল করার জন্য আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আন্তরিকতার সহিত যথা সময়ে হাজির হওয়ার জন্য আহব্বান জানান। জরুরি সভায় তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রারাম্ভে জাতীয় চার নেতা, ভাষা আন্দোলনের শহীদ, গণতান্ত্রিক আন্দোলন,মুক্তি স্বাধীনতা আন্দোলনে বাঙালি জাতির যত অর্জন বাংলার লক্ষ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছিল তাদের আত্নার প্রতি মাগফেরাত কামনা করেন।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন।

অনান্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন,বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জোহরা লতিফ, সাধারণ সম্পাদক মাহমুদা শিখা, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী অর্নাস কলেজের ভিপি নাজমুল ইসলাম বজলুসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৫ দফা দাবিতে কিশোরগঞ্জে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

মধুপুরে আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জামালপুর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

ঘোড়াঘাটে ১১ খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

হোমনা দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও শিক্ষা উপকরণ বিতরণ

গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মা’দকাসক্তি চিকিৎসাসেবার অ’পপ্রচার বন্ধে রিহ্যাব সেন্টার এসোসিয়েশন রংপুরের সংবাদ সম্মেলন

মা’দকাসক্তি চিকিৎসাসেবার অ’পপ্রচার বন্ধে রিহ্যাব সেন্টার এসোসিয়েশন রংপুরের সংবাদ সম্মেলন

ডিজিটাল বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুর আর একটি দেশের নাম : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি