crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জন। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৫২৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এমন রোগীদের মধ্যে আছেন বরিশাল বিভাগের ১৩১ জন, চট্টগ্রাম বিভাগের ৯২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, ঢাকা উত্তর সিটির ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটির ৯৭ জন, খুলনা বিভাগের ২৯ জন, ময়মনসিংহের ৬ জন, রাজশাহীর ৩৪ জন, রংপুরের ৭ জন এবং সিলেট বিভাগের ৪ জন।

এদিকে গত একদিনে সারা দেশে ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৮ হাজার ৫২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মনায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

হোমনায় কালিধর বিলের খাল খননের কাজ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় কালিধর বিলের খাল খননের কাজ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ আহত ৪০

ঝিনাইদহে ফুসফুস রোগাক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতার সাহায্যের আবেদন

চিলাহাটিতে ট্রেনের টিকিট কাটতে গিয়ে হেনস্থার শিকার হলেন যাত্রী

নীলফামারীতে ছাত্রীকে ধ’র্ষণের পর হ’ত্যা,ধ’র্ষকের মৃ’ত্যুদণ্ড ও জ’রিমানা

নীলফামারীতে ছাত্রীকে ধ’র্ষণের পর হ’ত্যা,ধ’র্ষকের মৃ’ত্যুদণ্ড ও জ’রিমানা

গৌরীপুরকে ভৃৃূমিহীন,গৃহহীন মুক্ত করার প্রশাসনের প্রেস রিলিজ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দেহ ব্যবসায়ী ও ভুয়া পুলিশসহ আটক-৪

শৈলকুপায় জমি আছে ঘর নেই প্রকল্পে নিম্নমানের ইট ও বালু