crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানে ৬ মাসেও লাগানো হয়নি বায়োমেট্রিক মেশিন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২০, ২০২০ ৪:৪০ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম , গাইবান্ধা :

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের যথা সময়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।

গত বছরের ২৬ জুন মাসে এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।

নির্দেশনায় বলা হয়, সরকারি বিদ্যালয়গুলো স্লিপের ফান্ড থেকে ডিজিটাল হাজিরা মেশিন কিনবে ।

কিন্তু দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়নি ।

ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান আগ্রহী না হওয়ায় এখনো কার্যক্রম শেষ করেনি সংশ্লিষ্ট দপ্তর ।

তবে গত ৩০ জুন ভুয়া বিল ও ভাউচারে এসব অর্থ উত্তোলন করেছেন সব শিক্ষা প্রতিষ্ঠান ।

গত বুধবার বিকালে বায়োমেট্রিক লাগানোর ঠিকাদার ইঞ্জিনিয়ার মান্নানের সঙ্গে উপজেলায় সাক্ষাৎ করা হলে, তিনি অভিযোগ করে বলেন, সুন্দরগঞ্জে বায়োমেট্রিকের কাজ করতে এসে দীর্ঘ ৬ মাস থেকে হয়রানিতে পড়েছেন তিনি ।

এমনকি মান্নান আরো বলেন, বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক বায়োমেট্রিক লাগানোর কাজে কোন প্রকার সহযোগিতা না করে তারা বায়োমেট্রিক লাগানোর বিপক্ষে কাজ করছেন, স্লিপের বরাদ্দ আছে, অর্থ নেই, এমনটাই জানিয়েছেন মান্নান ।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন উর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায় নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ার প্রতিবাদ

ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ২ লাখ ৭৭ হাজার কম্বল বিতরণ

নাসিরনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন

রংপুরে মসজিদ প্রাঙ্গণে রেখে যাওয়া নবজাতক জীবিত উদ্ধার

হাজারীবাগে মরহুম ম‌জিবর রহমান (মজু)এর মিলাদ ও হিন্দু সম্প্রদা‌য়ের পক্ষ থে‌কে বি‌শেষ আলোচনা ও প্রার্থনা

মধুপুর থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু ও ড্রেজিং মেশিন জব্দ

তিতাসে এতিম শিশুকে ছাদ থেকে ফেলে হ*ত্যাচেষ্টার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

কলেজ ছাত্রী ও গৃহবধূসহ দুই নারীর রহস্যজনক লাশ উদ্ধার: ওসি’র অশোভন আচরণ!