crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাজারীবাগে মরহুম ম‌জিবর রহমান (মজু)এর মিলাদ ও হিন্দু সম্প্রদা‌য়ের পক্ষ থে‌কে বি‌শেষ আলোচনা ও প্রার্থনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ

 

শ্রী সুক‌দেব লাল(শুভ), জেলা প্রতিনিধি, ঢাকা।।

গতকাল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে হাজারীবাগের মহামানব, মুক্তিযুদ্ধের বীর সন্তান, সাবেক কাউন্সিলর, তিনবারের নির্বাচিত কমিশনার, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবর রহমান (মজু) এর আত্মার চিরশান্তি কামনায় এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

সমাজ কল্যাণ যুব সংঘের সকল সদস্য, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা গভীর শোকের সাথে স্মরণ করেছেন তাঁর অনন্য অবদানকে।

সভায় বক্তারা বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না; তিনি ছিলেন মানুষের দুঃখ-দুর্দশার অবলম্বন, শিক্ষা বিস্তার, সমাজ উন্নয়ন এবং মানবকল্যাণে এক অনন্য যোদ্ধা। তাঁর প্রতিটি কাজ ছিল জনকল্যাণমূলক এবং মানুষের পাশে দাঁড়ানোর এক মহান দৃষ্টান্ত।

প্রার্থনা সভায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সবাই এক বাক্যে বলেন, হাজারীবাগের মানুষ আজ সত্যিই এক মহৎ ব্যক্তিত্বকে হারিয়েছে, যিনি তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন সমাজ ও মানুষের কল্যাণে।

সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়—
“মুজিবর রহমান (মজু) সাহেবের স্মৃতি আমাদের চিরকাল বেঁচে থাকবে। তাঁর ত্যাগ, সংগ্রাম ও কর্মময় জীবন আমাদের আগামী দিনের পথে দিশা দেখাবে। আমরা তাঁর দেখানো আদর্শ ও কর্মকাণ্ডকে ধারণ করে সমাজ উন্নয়নের কাজে নিজেদের নিয়োজিত রাখবো।”

প্রার্থনা সভা শোককে শক্তিতে রূপান্তর করার অঙ্গীকারে পরিণত হয়। সবাই আন্তরিকভাবে প্রার্থনা করেন, ঈশ্বর করুন—তাঁর আত্মা চিরনিদ্রায় শান্তি লাভ করুক এবং তাঁর পরিবার শোক সইবার শক্তি অর্জন করুক, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ও বি‌শিষ্ট সমাজ সেবক সাংবা‌দিক শ্রী সুক‌দেব লাল শুভ কে হিন্দু সম্প্রদা‌য়ের পক্ষ থে‌কে সর্বস্তরের মানুষর ধন‌্যবাদ জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত

দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হ*ত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে আ’লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সরকারি কলেজের অধ্যক্ষ, অ’পসারণ দাবি নেটিজেনদের

ঝিনাইদহে সড়ক পরিবহণ আইন ২০১৮ বাস্তবায়নের উদ্দেশে ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

খানজাহান আলীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী কবির শেখ গ্রেফতার

ঝিনাইদহে কুখ্যাত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার মিন্টু ফের ফেনসিডিলসহ আটক, ছাড়িয়ে নিতে চলছে ব্যাপক তদবির!

শ্রমিক সংখ্যা নিরূপণের আহবান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কংগ্রেস

চাকরির পড়াশোনা

রেকর্ড পরিমাণ জিপিএ-৫ সহ এইচএসসির ফল প্রকাশ