crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ২:৫৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বুক চিরে বয়ে গেছে ১২টি ছোট-বড় নদ-নদী। কিন্তু খননের অভাব আর অবৈধ দখলদারদের কারণে নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। এখন আর যৌবন নেই এই সব নদ বা নদীগুলোতে। যে কারণে এই জেলায় এখন আর আগের মতো দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় না। শুষ্ক মৌসুমে পানি থাকে না। সেখানে চাষ করা হয় ধান, পাট, সরিষাসহ নানা ফসলের। এই সুযোগে নদীর পাড়ের জায়গা দখল করতে ব্যস্ত হয়ে পড়ে এলাকার প্রভাবশালী অবৈধ দখলদাররা। ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এই জেলার বিভিন্ন নদ-নদীর এলাকা সরজমিন ঘুরে দেখা গেছে, ঝিনাইদহের ওপর দিয়ে বয়ে গেছে নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতি, গড়াই, ইছামতি, ডাকুয়া, কালীগঙ্গা, কোদলা, ফটকী, বুড়ি নদী ও কপোতাক্ষ নদ। যার মোট আয়তন ১ হাজার ৬শ’ ৪১ দশমিক ৭৫ হেক্টর। ঝিনাইদহ শহরের বুক চিরে বয়ে যাওয়া নবগঙ্গা নদী। নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে নদীর জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। এই শহরের সমস্ত ড্রেনের ময়লা আবর্জনা গিয়ে পড়ছে এই নদীতে। যে কারণে নদীর পানি পচে দুর্গন্ধ হয়ে গেছে। এসব কারণে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ততা, সেই সঙ্গে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির মাছসহ জলজ প্রাণি ও সেই সঙ্গে পরিবেশ পড়ছে হুমকির মুখে। তাই দ্রুততম সময়ের মধ্যে সরকারকে ব্যবস্থা গ্রহণ করার দাবি এই শহরে বসবাসরত লাখ লাখ সাধারণ মানুষের।

ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার রাশেদ মালিতা বলেন, ছোটকালে দেখেছি নবগঙ্গা নদীতে বড় বড় পাল তোলা নৌকা আসতো। এই নৌকা ধোপাঘাটা ব্রিজ এলাকায় নোঙর ফেলে ব্যবসায়ীরা ঝিনাইদহ শহরে ব্যবসা করতে আসতো। কিন্তু আজ সেই নদীতে এখন ডিঙি নৌকাও চলে না। বর্ষা মৌসুমে একটু পানি থাকলেও শীত মৌসুমে পানি শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে যায়। তখন নদীর এপাড় ওপাড়ের মানুষ হেঁটে হেঁটেই নদী পার হয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, নবগঙ্গা নদীর উৎসমুখ চুয়াডাঙ্গাতে বন্ধ হয়ে আছে। চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী থেকে আসা এ নদীটির মুখ বহুবছর ধরে বন্ধ হয়ে আছে। এ বছর চুয়াডাঙ্গা জেলাকে অনুরোধ করা হয়েছে উৎসমুখ খনন করার জন্য। সেখানকার জেলা প্রশাসন জানিয়েছেন উৎসমুখ খনন করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন। সেখানে খনন করা হলেই চিত্রা, বেগবতি আর নবগঙ্গা নদী কিছুটা হলেও পানির স্রোত ফিরে পাবে। এ ছাড়া যেসব স্থানে অবৈধ দখলদার রয়েছে সেখানেও দ্রুতই অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপি এখন রাজনৈতিক আইসোলেশনে আছেঃ সেতুমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

মাদারগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ওষুধ উদ্ধার, দোকান মালিকের ১বছরের কারাদণ্ড

ঝিনাইদহ সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্ক’র নতুন কমিটি গঠন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

দিঘলিয়ায় হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে হস্তান্তর 

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা বুলবুল গ্রেপ্তার

দাম কমলো এলপি গ্যাসের, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা