crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ
হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ২য় ধাপের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হোমনা উপজেলার সদরের চৌরাস্তা, বাসস্ট্যাণ্ড, হোমনা-বাঞ্ছারামপুর সেতু এলাকা এবং হোমনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
এই সময় মাস্ক না পরায় ১৪ জন ব্যক্তিকে মোট পাঁচ হাজার আটশত টাকা জরিমানা করা হয়। এতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
এছাড়া  সচেতনতার অংশ হিসেবে জনগণের মাঝে কিছু মাস্ক বিতরণ করা হয়েছে এবং হোমনা-বাঞ্ছারামপুর সেতু এলাকায় সিএনজি চালকদের নিকট চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৬০ এর ২৬৯ ধারার দণ্ডবিধির আইনে ১৪ জন ব্যক্তিকে মোট পাঁচ হাজার আটশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ৩ 

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শেরপুরের ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ

জামালপুর মিনিস্ট্রিয়াল কর্মচারী ক্লাবে ৮ জুয়ারির জরিমানা

রংপুরে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ২ ভুয়া চাকুরিপ্রার্থী আটক

পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে: তথ্যমন্ত্রী 

পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে: তথ্যমন্ত্রী 

চিলাহাটী-হলদিবাড়ী রুটের রেল যোগাযোগের শুভ উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়ায় শ্যালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে দুলাভাই গ্রেফতার!

ডোমারে লবণ নিয়ে গুজব ছড়ানো ও উচ্চ মূল্যে বিক্রির দায়ে ৫ দোকানী আটক

চকরিয়া,পেকুয়া ও লামা উপজেলায় ৩৬ ইটভাটায় ব্যবহার হচ্ছে পাহাড়ী গাছ ও বনভূমির মাটি :নীরব প্রশাসন