crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কৃষি জমি থেকে অ’বৈধভাবে ড্রেজার ও ভেকু মেশিনের সাহায্যে মাটি উত্তোলনের অভিযোগে দুই জনকে সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মিরশ্বিকারী এবং ফজুরকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে ড্রেজার পরিচালনাকারী মিরশ্বিকারী গ্রামের মো. জহিরুল ইসলামকে ৩ লাখ এবং ভেকুর পরিচালক ফজুরকান্দি গ্রামের মো. ফারুক আহমেদ বকুল মেম্বারকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান এ দণ্ডাদেশ দেন। সঙ্গে সঙ্গে তাদের ড্রেজার ও ভেকু সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এসময় সঙ্গে ছিলেন হোমনা থানা পুলিশের এসআই মো. ইকবাল মনির, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবদুল করিম সরকার, নায়েব মো. হারুনুর রশিদ প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান জানান, ‘তারা কৃষি জমি কেটে অ’বৈধ ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি করছিল।’

তিনি আরও বলেন, ‘ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অ’বৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন হোমনার অভিযান অব্যাহত থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ২৩ চীনা নাগরিকসহ আরও ৪৫ জন করোনায় আক্রান্ত

রোগ প্রতিরোধে নগরে নিরাপদ সবজির যোগান বাড়াতে পরিবহনে ভর্তুকী প্রদান জরুরি

ঘোড়াঘাট ভর্নাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

দৈনিক জামালপুর দিনকালের নতুন অফিস উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে চীনফেরত শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

হোমনায় দুলাল চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশের সাথে চীনের সিনোফার্মা কোনো চুক্তিই করেনি!

হোমনায় করোনাভাইরাস সচেতনতায় আ.লীগের লিফলেট বিতরণ

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

ডোমারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত