crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনা প্রতিরোধে বাজার, সন্দেহভাজন ব্যক্তির বাড়ি মনিটরিং ও বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :

সারা দেশ যখন করোনা ভাইরাসের আতঙ্কে কম্পমান ঠিক সেই মুহূর্তে কুমিল্লার হোমনায় করোনাভীতি উপেক্ষা করে দিনরাত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা।

তিনি আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া হোমনায় লকডাউন নিশ্চিত করতে রাতের বেলা হোমনা সদরসহ বিভিন্ন বাজার ও জনসমাগমস্থল মনিটরিং করেন । এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। এসময় জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নিরাপত্তায় আমরা (প্রশাসন ) বাইরে আছি, আমাদের নিরাপত্তায় আপনারা ঘরে থাকুন, অযথা রাস্তা-ঘাট, হাট-বাজার বা দোকান-পাটে আড্ডা বন্ধ করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাঁচুন, পরিবার ও দেশকে বাঁচান।

এদিকে আজ রাত- সাড়ে ৮ টায় শ্রীমদ্দি গ্রামে করোনা সাসপেক্টেড (করোনা সন্দেহভাজন) পরিবারের তিন জন রোগীর বাড়ি পরিদর্শন করেন ইউএনও তাপ্তি চাকমা ও হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম.এম. মাহাবুবুর রহমান। পরিদর্শনকালে ডা. এম.এম. মাহাবুবুর রহমান রোগীর স্বাস্থ্যের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসা প্রদান করেন। পরে ইউএনও তাপ্তি চাকমা ওই পরিবারের সকলকে ঘরে থাকার নির্দেশ দেন ।

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বর্তমান সময়ের সবচেয়ে স্পর্শকাতর ও মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি, জনগণের স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, হোম কোয়ারেন্টাইনসহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে একজন নারী ইউএনও হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে তার সাহসী কর্মকাণ্ড এলাকার সচেতন মহলের নিকট বেশ প্রশংসিত হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি

রংপুরে ত্রাণের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ময়মনসিংহে ট্রাকের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহী নি’হত

কুষ্টিয়ায় শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে অভিযান : ক্লিনিক সিলগালা ও মালিক আটক

কুষ্টিয়ায় শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে অভিযান : ক্লিনিক সিলগালা ও মালিক আটক

ঝিনাইদহের ফার্মেসীগুলোকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদাভাবে সংরক্ষণের নির্দেশ

গণভোট নিয়ে দ্রুতই ফায়সালা আসবে : আসিফ নজরুল

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ডোমারে পল্লীসমাজের মানববন্ধন

নীলফামারীতে মায়ের হত্যাকারী বাবাকে ধরিয়ে দিল ৫ বছরের শিশু

বানেশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

কুষ্টিয়ার বড়বাজারের তুলা পট্টিতে অগ্নিকাণ্ড