crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ইলেকট্রনিক্স দোকানে দু:সাহসিক চুরি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০১৯ ২:৪৬ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধি >> কুমিল্লার হোমনা উপজেলা সদর চৌরাস্তা মোড়ের উত্তর পার্শ্বে অবস্থিত সোহাগ ইলেকট্রনিক্স নামক একটি দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। ২৮ আগস্ট ২০১৯ বুধবার দিবাগত রাতে দোকানের টিনের চাল কেটে চোর ঘরের ভিতর প্রবেশ করে চুরি করে বলে দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে। দোকানের মালিক আরিফুল ইসলাম সোহাগ জানান, প্রতি দিনের ন্যায় গতকাল বুধবার অনুমান রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই আবার পরদিন বৃহস্পতিবার সকাল অনুমান ৭.৩০ ঘটিকায় দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের চালের টিন কাটা এবং দোকানের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দোকানের ভিতরে থাকা নগদ ১লক্ষ ৭ হাজার টাকা, ১০টি এনড্রয়েড মোবাইল ফোন, ১টি (কম্পিউটার) সিপিওসহ সর্বমোট ২ লক্ষ ৫৭ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
খবর পেয়ে হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম ও এসআই অহেদ মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে জানতে চাইলে হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চুরি হওয়া মালামাল উদ্ধারের ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের আশ্বাস দিয়ে লিখিত অভিযোগ দায়ের করার জন্য দোকানের মালিককে বলি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের ও চোরদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাতে বলেছি।

কিছু দিন যাবৎ হোমনায় চুরির ঘটনা বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন- অফিসারের নেতৃত্বে প্রতি রাতে টহলের ব্যবস্থা জোরদার করেছি এবং তা অব্যাহত থাকবে। ইতোপূর্বে আমরা অভিযান চালিয়ে কিছু চিহ্নিত চোর-ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন,ঘটনা শুনে এসআই অহেদ মুরাদের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়ে অভিযোগ আমলে নিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধারের এবং সংশ্লিষ্ট চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এই চেষ্টা অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উচ্চতর গ্রেডে বেতন কমায় হতাশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

উচ্চতর গ্রেডে বেতন কমায় হতাশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে উধাও হওয়া ট্রাক গাজীপুর থেকে উদ্ধার, চালক গ্রেফতার

ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঝিনাইদহে বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ আটক ১

পঞ্চগড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

ডোমারে স্বাধীনতা দিবস উপলক্ষে ডাঃ সোহান চৌধুরী’র ফ্রী মেডিকেল ক্যাম্প

সরিষাবাড়ীতে ব্রিজের স্প্যান ভেঙে নদীতে বিলীন ॥২৫ টি গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ