crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০১৯ ৩:৪৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার তাসলিমা খাতুন, অনুষ্ঠানের সমন্বয়ক ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, এ কে এম ফয়সানুল কবির। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এ অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা স্টলগুলোকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ২৫ এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয়। এতে ৩৭ টি প্রকল্পের মধ্যে ৩ টি ক্যাটাগরিতে ১৮ টি বিদ্যালয়, ৪ টি কলেজ ও ৬ টি কাবের প্রায় অর্ধশত শিক্ষার্থী স্টল প্রদর্শণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন

চারঘাটে নিজ শরীরে আ’গুন লাগিয়ে বৃদ্ধার আ’ত্মহত্যা

চারঘাটে নিজ শরীরে আ’গুন লাগিয়ে বৃদ্ধার আ’ত্মহত্যা

আগামী সরকারের জন্য ৭ দফা ‘পরিবেশ অ্যাজেন্ডা’ দিলেন রিজওয়ানা হাসান

শোকসংবাদ

হোমনায় এমপি’র নামে মিথ্যাচার ও ইউএনও’র নামে ব্যানার টাঙিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে আ’লীগ ও সহযোগী সংগঠনের পাল্টা সংবাদ সম্মেলন

ডোমারে নতুন ঘরে বেশিদিন থাকা হলোনা অসহায় ছলেমানের

দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিচার সয়াবিন তেল ফ্যাক্টরীর ৩ লাখ টাকা জ’রিমানা

দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিচার সয়াবিন তেল ফ্যাক্টরীর ৩ লাখ টাকা জ’রিমানা

জেলা প্রশাসক মো.এনামুল হকের নেতৃত্বে আবারও ই-নথিতে জামালপুরের প্রথম স্থান অর্জন

সারাদেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৮৩

এক হাজার টাকার সম্মানীতে আলপনার কাঁধে স্বাস্থ্যসেবার ভার, প্রশ্নবিদ্ধ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম