crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>

কুমিল্লার হোমনায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে নেতৃস্হানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, মা ও শিশু পরিচর্যা, অটিজম, নিরাপদ মাতৃত্ব এবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করে স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন এবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। মা ও শিশু স্বাস্হ্য পরিচর্যা, অটিজম ও নিরাপদ মাতৃত্ব বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মোট ৪০ জন প্রতিনিধি এই ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

কুমারখালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জনির মৃত্যুদণ্ড

নাসিরনগরে ১৫১টি মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাসিরনগরে ১৫১টি মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হোমনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

কোটচাঁদপুরে জামিনে বাড়ী এসে সাক্ষীর বাড়ী- ঘরে দিল আগুন

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

জামালপুরে দিনব্যাপী বোয়াফের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

চকরিয়ায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

চকরিয়ায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত