crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের নৈশ অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১২, ২০২০ ৫:১২ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার রাতে হোমনা সদর ও দড়িচর বাজারে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল, মুদি ও চায়ের দোকান বন্ধ করে দেন।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন।নিজে বাঁচুন, দেশকে বাঁচান। বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিম করোনা ভাইরাস পাদুর্ভাবের শুরু থেকেই হোমনা-মেঘনার মানুষকে সচেতন করে ঘরে ফেরানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। তার এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে জাতীয়তাবাদী প্রবাসী কোরামের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা অনুষ্ঠিত

হোমনায় সেলিমা আহমাদ এমপি’র ৬০ তম জন্মদিন পালন

অন্তর্বর্তী সরকার পে স্কেলের সিদ্ধান্ত দিতে পারবে না : অর্থ উপদেষ্টা

চকরিয়ায় চিংড়ি জোনে মৎস্য চাষিকে পিটিয়ে হত্যা

ডোমারে দীপ্ত টিভির জন্মদিন পালিত

আটোয়ারীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

হরিণাকুন্ডুর ইউএনও টিনের পরিবর্তে পাকা ঘর করে দিলেন ৬৩ জন হতদরিদ্র পরিবারকে

নাসিরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা