crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ৫৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩০, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১১ হাজার ৪৫০ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও  ২ হাজার ১৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৭৭ জন নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে করোনা পরিস্থিতি।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।গত বছরে এত মৃত্যুর সংখ্যা দেখেনি দেশ। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়তে থাকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে যুব অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নাসিরনগরে দরিদ্রদের মাঝে ইউএনও’র চাল বিতরণ

রংপুরে মায়ের বিরুদ্ধে পাঁচ মাসের শিশুকে হ*ত্যার অভিযোগ

রূপগঞ্জের পূর্বাচলে জ*বাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত

চট্টগ্রামে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত

শুধু ঢাকায় ৭ লাখ ৫০ হাজারের বেশি করোনা আক্রান্ত: ইকোনমিস্ট

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড ভাংচুর!

সরিষাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে পৌর কার্যালয়ে তালা

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার