crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩১, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, হোমনা, কুমিল্লা
কুমিল্লার হোমনায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে থানা কম্পাউন্ডে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাসের) এমপি সেলিমা আহমাদ মেরী।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা আহমাদ মেরী এমপি জনগণের উদ্দেশে বলেন, আপনারা যে কোনো সমস্যার কথা নির্ভয়ে আমাকে জানাবেন। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। যে কোনো সমস্যার কথা আপনারা অন্তরে যা লালন করেন তাই আমাকে বলবেন। সংসদ সদস্য হিসেবে আমি সব সময় আপনাদের পাশে আছি।

তিনি মাদক, জুয়া, বাল্যবিয়ে, চুরি, ডাকাতি, ছিনতাই রাহাজানিরোধে ও রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার, হোমনা সার্কেল মো. সাইফুর রহামান আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, কামরুল ইসলাম, কাউন্সিলর স্বপ্না আক্তার, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মহসিন সরকার প্রমুখ।

এসময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. ফজলুল হক মোল্লা, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা রেলওয়ে পুলিশ সুপারের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ

চকরিয়ায় সুদের টাকার জন্য গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

মহেশপুরে বাড়ি-বাড়ি দাঁড়িয়ে আছে ধানের গোলা

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

সেপ্টেম্বর-অক্টোবরে তফসিল এবং এ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রত্যাশা সিইসির

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত-৭, নিহত-২

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. মন্ত্রী জাহিদ হোসেন এমপি

ঝিনাইদহে স্বল্প আয়ের মানুষের জন্য অল্প দামে টিসিবির পণ্য বিক্রি

“নগর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং বস্তিবাসীর বর্জ্য সেবা অধিকার” বিষয়ক গণশুনানি