crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাজ শুরু করেছে বেতন কমিশন, যে প্রক্রিয়ায় বাড়ানো হবে বেতন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে।

সোমবার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন।

জাতীয় বেতন কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন মোট চারটি প্রশ্নমালা তৈরি করেছে। শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটিসহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

বেতন কাঠামো নিয়ে কমিশনের ৪ প্রশ্ন:
এতে আরও বলা হয়েছে, সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd -এ পাওয়া যাবে। আগামী ১৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন। জাতীয় বেতন কমিশন, ২০২৫ সবার সহযোগিতা কামনা করছে।

গত ২৭ জুলাই ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে সরকার। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে।

আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ডোমারে সোহাগ সুখ পল্লীর উদ্যোগে এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন

ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে ২০ দনে ২৮০ কোটি টাকা লুট!

নাসিরনগরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

হোমনায় সেলিমা আহমাদ এমপি’র ৬০ তম জন্মদিন পালন

শেরপুরের শ্রীবরদীতে ৫০ জন কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড প্রদান

দাউদকান্দি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

কোটচাঁদপুর রাস্তার কাজ শুরুর আগেই সরকারি রাস্তার ইট বিক্রি ,বিক্রিত ইট উদ্ধার!

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন