crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্থানীয় সরকার নির্বাচনে থাকছেনা দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, জেলাপ্রতিনিধি, ঢাকা।।

স্থানীয় সরকার নির্বাচনে থাকছেনা দলীয় প্রতীক। দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে এই অধ্যাদেশ জারির ফলে আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকছে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ হয়।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা।

অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে প্রধান উপদেষ্টা,প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার

নাসিরনগরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

নাসিরনগরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

রংপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

পেঁয়াজ নিয়ে বন্দরে ভিড়েছে মিয়ানমারের ট্রলার

নৌকা’ জনগণকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ দেবে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে করোনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অ’স্ত্রসহ গ্রেফতার-১

পার্বতীপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

শেখ হাসিনার উন্নয়নমূলক কাজে দেশের ৭০ ভাগ মানুষ সন্তুষ্ট : ইঞ্জি. আবদুস সবুর