crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিলেটে দেবিদ্বার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও ইফতারের আয়োজন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

সুমন আহমেদ, দেবিদ্বার : 

গত ১০ এপ্রিল,২০২৩ খ্রি. বিকালে সিলেট নগরীর ধোপাদিপার হোটেল মেট্রো ইন্টারন্যশালে সিলেটস্থ দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে মেধা বৃত্তি প্রদান, স্মরণিকা মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার একে এম জসিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ৪- (দেবিদ্বার) আসনের  সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।  বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সিলেট বিভাগের অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার মো. আবু ইউসুফ ভূইয়া ,অধ্যাপক ড. মিজানুর রহমান, ডা. মোহাম্মদ জসিম উদ্দিন,ডা. মোহাম্মদ মাহবুব ইকবাল, ডা. মো. শফিউল্লাহ ভূঁইয়া ,ডা. মোঃ মোসাদ্দেক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমদ, জামাল উদ্দিন , পিএস শামীম মাহমুদ প্রমুখ।  পরে ২০২৩– ২০২৪ অর্থবছরের দেবিদ্বার উপজেলায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।  কমিটিতে  নবনির্বাচিত সভাপতি অধ্যাপক   ডা.মিজানুর রহমান, ও সাধারণ সম্পাদক ডা. রুহুল আমিন শিকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পরে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত  ইফতার  মাহফিলের সার্বিক পরিচালনা করেন ইফতার কমিটির আহ্বায়ক  মো আনিসুর রহমান ও সদস্য সচিব ডা. মো. রুহুল আমিন সিকদার।  স্বাগত বক্তব্য রাখেন  রাজী মোহাম্মদ ফখরুল এমপি ।

এ সময় এমপি বলেন, ‘দেবিদ্বার উপজেলা  অ্যাসোসিয়েশন কল্যাণ সমিতি সিলেট বিভাগে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, সিলেট জেলায় আমাদের দেবিদ্বার নাম উজ্জ্বল করেছে, আমি দেবিদ্বারে এমপি হিসেবে না দেবিদ্বারের সন্তান হিসেবে  এমন মহতী কাজের জন্য সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

ডোমারে কলেজ ছাত্রীকে যৌ’ন হ’য়রানির দায়ে যুবক গ্রেফতার

ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

ক‌রোনাকা‌লে উ‌চ্ছেদ হওয়া রংপু‌রের অসহায় হকাররা চায় শুধুই পুনর্বাসন

করিমগঞ্জে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উদ্বোধন

খুলনা সদর থানা পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই ম’দসহ আটক-৫

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

মহেশপুরে এমপি চঞ্চলসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

ডোমারে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু