
সুমন আহমেদ, দেবিদ্বার :
গত ১০ এপ্রিল,২০২৩ খ্রি. বিকালে সিলেট নগরীর ধোপাদিপার হোটেল মেট্রো ইন্টারন্যশালে সিলেটস্থ দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে মেধা বৃত্তি প্রদান, স্মরণিকা মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার একে এম জসিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ৪- (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সিলেট বিভাগের অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার মো. আবু ইউসুফ ভূইয়া ,অধ্যাপক ড. মিজানুর রহমান, ডা. মোহাম্মদ জসিম উদ্দিন,ডা. মোহাম্মদ মাহবুব ইকবাল, ডা. মো. শফিউল্লাহ ভূঁইয়া ,ডা. মোঃ মোসাদ্দেক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমদ, জামাল উদ্দিন , পিএস শামীম মাহমুদ প্রমুখ। পরে ২০২৩– ২০২৪ অর্থবছরের দেবিদ্বার উপজেলায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা.মিজানুর রহমান, ও সাধারণ সম্পাদক ডা. রুহুল আমিন শিকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পরে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলের সার্বিক পরিচালনা করেন ইফতার কমিটির আহ্বায়ক মো আনিসুর রহমান ও সদস্য সচিব ডা. মো. রুহুল আমিন সিকদার। স্বাগত বক্তব্য রাখেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি ।
এ সময় এমপি বলেন, 'দেবিদ্বার উপজেলা অ্যাসোসিয়েশন কল্যাণ সমিতি সিলেট বিভাগে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, সিলেট জেলায় আমাদের দেবিদ্বার নাম উজ্জ্বল করেছে, আমি দেবিদ্বারে এমপি হিসেবে না দেবিদ্বারের সন্তান হিসেবে এমন মহতী কাজের জন্য সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।