crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাংবাদিকদের কাছে ভুল-ত্রুটির গঠনমূলক সমালোচনা আশা করেন শৈলকুপার নবাগত ইউএনও মোহাম্মাদ সাইফুল ইসলাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৬, ২০১৯ ৫:০৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের শৈলকুপার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের সাথে শৈলকুপা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও দেশপ্রেমিক। দেশের সকল স্তরের ভাল মন্দের খবর তুলে ধরেন। তিনি আরো বলেন, নতুন এসেছি, পরিবেশটাও নতুন। কর্মকান্ডে কোন ভুল- ত্রুটি হলে আপনাদের গঠনমূলক সমালোচনা আশা করি। সমাজের উন্নয়নমূলক কাজ বেশি বেশি প্রচার হলে মানুষ ভাল কাজে উদ্যোগী হয়। মতবিনিময় সভায় শৈলকুপা প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ পোস্টের সিনিয়র সাংবাদিক এবং প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের উপজেলা প্রতিনিধির নেতৃত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি, অর্থ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি, নির্বাহী সদস্য ও সমকাল প্রতিনিধি, আমাদের অর্থনীতি প্রতিনিধি ও সময়ের দিগন্ত প্রতিনিধিসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩০তম বিসিএস সম্পন্ন করে ২০১২সালে সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলায় নিবার্হী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরীতে প্রথম যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতীছাত্র সাইফুল ইসলামের নিবাস ময়মনসিংহের দীঘিরপাড় গ্রামে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

হরিণাকুন্ডুতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

সাপাহারে ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

ডোমারে ১নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন কাউন্সিলর রাজা

জামালপুরে আরও ৮জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৬৪৯জন

মালুমঘাটে বসতভিটার গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, দাবিদার দুইজন

দৌলতপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩টি প্রতিষ্ঠানে অভিযান : ৩৩ হাজার টাকা জরিমানা

প্রতিষ্ঠার ২০ বছর পর এমপিও ভুক্ত হলো হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ

কুড়িগ্রামে বিয়ের শর্তে জামিন পেলেন পুলিশের এসআই জলিল

কুড়িগ্রামে বিয়ের শর্তে জামিন পেলেন পুলিশের এসআই জলিল

গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়ন পরিষদে মাদক বিরোধী সভা