crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় গলায় ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০১৯ ৩:০৭ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি ঃ

পাবনা ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল চালক নাজমুলকে (২০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া সাহাপাড়া গ্রামের মো. আমছারের ছেলে।

আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে  নিজ বাড়িতে যাচ্ছিলেন নাজমুল।  পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা দুইজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় নাজমুল মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার গলায় ছুরিকাঘাত করে। এতে নাজমুল মাটিতে পড়ে যান। তখন দুর্বৃত্তদের একজন তার মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পথচারীরা আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত নাজমুল জানান, তিনি প্রতিদিনই বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাজারে আসা-যাওয়া করেন। এ কারণে দুর্বৃত্তরা হয়তো আগে থেকে পরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনিম তামান্না স্বর্ণা বলেন, ছুরির আঘাতে নাজমুলের গলায় বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। বেশ রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপু‌রে শিশু ধর্ষণের ঘটনায় মক্তবের ইমাম আটক

ডোমারে অগ্নিদগ্ধ ভিখারী জবেদা খাতুনের লাশ দাফন করলেন ডোমার থানা পুলিশ

চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ীসহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক

সখীপুরে কালভার্ট ভে’ঙে যানচলাচল বন্ধ, ২০ গ্রামের মানুষের দু’র্ভোগ

সখীপুরে কালভার্ট ভে’ঙে যানচলাচল বন্ধ, ২০ গ্রামের মানুষের দু’র্ভোগ

নীলফামারীতে যুবককে পিটিয়ে হত্যা ,খুনীদের গ্রেপ্তার দাবীতে সড়ক অবরোধ

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার চারা গাছ বিতরণ

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

হোমনায় অপরাধ দমনে সচেতনতামূলক অনুষ্ঠান ‘আপনার ওসি, আপনার কাছে ‘ অনুষ্ঠিত