crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে মাদকের আস্তানায় র‌্যাবের অভিযান, ২ মাদক ব্যবসায়ীর জেল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মাদক সেবন ও বিক্রির আস্তানায় জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার তোফায়েল আহাম্মেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সোমবার সন্ধা ৬ টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া মেছে আলীর বসত বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।
ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব সূত্রে জানা গেছে, জামালপুর র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে মাদকের আস্তানা পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের মেছের আলীর বসত বাড়ীতে অভিযান চালান। সেখান থেকে পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের মেছের আলীর সিফাত(১৭) ও পাশের গ্রামের চাঁদ শিমলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ফজলুল হক (২৬) কে ২ গ্রাম গাঁজা ও নেশা জাতীয় লোপারিন ট্যাবলেট আলামত সহ আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ এর কার্যালয়ে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের -২৬ ধারায় সিফাত ও ফজলুল হকের বিরুদ্ধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়ে র‌্যাব এর নিকট সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাঁজা ও নেশা-সামগ্রী পোড়ানো শেষে দুই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

ডিমলায় ব্যবসায়ীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার!

ডিমলায় ব্যবসায়ীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার!

মধুপুরে আরশেদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

জামালপুরে ব্যাঙ্ক থেকে টাকা চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতা গ্রেফতার

করোনা প্রতিরোধে মুরাদনগরের সাথে হোমনার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন ইউএনও তাপ্তি চাকমা

১০০% ইংরেজি শেখা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

কুষ্টিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত-১ , মাদক ও অস্ত্র উদ্ধার

গাজীপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

হোমনায় করোনা প্রতিরোধে মানুষকে ঘরে ফেরাতে এএসপির অভিযান