crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় দুদকের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৪:৩৪ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের শৈলকুপায় দূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাউদিয়া গ্রামে কুমার নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে দুদক। জানা যায়, দুদক হট লাইন ১০৬ এ অভিযোগের ভিত্তিতে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের ইনফোর্সমেন্ট টিম এ অভিযানে নামে। অভিযানে উপস্থিত ছিলেন দুদকের যশোরের উপ-পরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত, সহকারী পরিচালক মোশাররফ হোসেন, মাহফুজ ইকবাল, কোর্ট ইন্সপেক্টর আকতারুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস ও পৌর নায়েব আব্দুস সালাম প্রমুখ।

দুদক জানায়, ঝাউদিয়া গ্রামে মৃত খালেক সাহেবের ছেলে সামসুল ইসলাম এর বাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। ড্রেজার মেশিন ধ্বংস করা হলেও মালিক পাঁচপাখিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সাত্তার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করিমগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কর ২ কেজি গাঁজা জব্দ,আটক ১

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

দেবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

জামালপুরে গরীবের ২৫০০ টাকার নামের তালিকায় জেলা পরিষদ সদস্য আ.লীগ নেতা ও তার স্ত্রীর নম্বর

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে আরো ১জনের মৃত্যু

ডোমারে এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

তিতাসে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘আপনজনে’র উদ্যোগে ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প

কালীগঞ্জে পুলিশ কনেস্টবলকে মারপিটের ঘটনায় গ্রেফতার ৩

হোমনায় উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে দুদকের ৫ মামলা