crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>
সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন।

সিভিল সার্জন: ডা: সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদরে ১১ জন, শৈলকুপায় ২ জন, কালীগঞ্জে ৩ জন ও কোটচাঁদপুরে রয়েছে ১ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১’শ জনে। নতুন করে ১৭ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫’শ ৯১ জনে। এদিকে লকডাউনের ৩ দিন চলছে কঠোরভাবে। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসন। শনিবার সকাল থেকেই শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, হামদহসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। শহরের আগতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান যেন খোলা না হয় এ জন্য অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

যশোর সেনানিবাসের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার ক্যাপ্টে মো: তানজিমুল আনোয়ার বলেন, আমার আমাদের ৩য় দিনের পেট্রোল এ্যাকিভিটির অংশ হিসেবে কাজ করছি। যারা বাইরে বের হচ্ছে তারা স্বাস্থ্যবিধি মানছেন কি না? সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না? এই বিষয়টি লক্ষ্য করছি। বিশেষ করে বিভিন্ন বাজার ও পাবলিক প্লেসে আমরা কাজ করছি। তাছাড়াও জরুরি পরিসেবা বাদে যে সমস্ত গাড়ি চলছে তাদের সঠিক কারণ যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে একসাথে কাজ করে সরকারি যে নির্দেশনা আছে তা কার্যকরে কাজ করছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজনৈতিক নেতাদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

হোমনায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী  ২০২৮ জন, অনুপস্থিত ১৩ জন

হোমনায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী ২০২৮ জন, অনুপস্থিত ১৩ জন

ঝিনাইদহের শৈলকুপায় লিচু বাগান রক্ষায় কারেন্ট জালের ফাঁদ, মরছে নানা প্রজাতির পাখি!

নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাতিল করা হলো শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

ঝিনাইদহে সদ্য জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘করোনা’!

এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশি হা*মলা, সারা দেশে সমালোচনার ঝড়!

জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ৩